Monday, March 2, 2026

হস্টেল থেকে মদ বিক্রি? উত্তপ্ত বর্ধমান মেডিক্যাল কলেজ, অভিযোগ গেল স্বাস্থ্যভবনে

Date:

Share post:

সোশ্যালের অনুষ্ঠানে কলেজের হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগ ঘিরে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। ঘটনায় দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান উত্তপ্ত হয়ে ওঠে মেডিক্যাল কলেজ চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র্যা ফ। এদিনই কলেজে টিচার কাউন্সিলের মিটিং ছিল। কিন্তু সেখানে কোনও সিদ্ধান্ত না হওয়ায়, সমস্ত অভিযোগ স্বাস্থ্যভবনে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

কলেজের বেশিরভাগ ছাত্রদের অভিযোগ, সোশ্যালে কলেজের হস্টেল থেকে মদ বিক্রি হয়েছে। সে বিষয়ে তাঁরা অভিযোগ জানান। এদিন সেই বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানতে চান। বর্ধমান মেডিক্যল কলেজের হাউস স্টাফ শুভ্রনীল ঘোষের অভিযোগ, “কলেজের বার্ষিক অনুষ্ঠান “স্পন্দন” -এ ৭ নং বয়েজ হস্টেল থেকে অবৈধভাবে মদ বিক্রি করা হয়েছিল। সেই বিষয় নিয়ে আমরা প্রিন্সিপলের কাছে অভিযোগ জমা দিই। সেই অভিযোগের প্রেক্ষিতেই এদিন কলেজে বৈঠক হচ্ছে। সেই বৈঠকের ফলাফল জানতে আমরা শান্তিপূর্ণ ভাবে বসে আছি। আমাদের বের করে দেওয়ার চেষ্টা হয়েছিল। তারই প্রতিবাদে আমরা ধর্নায় বসেছি।“

অভিযোগকারী ছাত্রদের দাবি, হস্টেলের মধ্যে এই মদ বিক্রিতে যুক্ত ছিল যাঁরা একসময় আরজিকর নিয়ে প্রতিবাদ জানিয়ে কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার দাবি জানিয়ে ছিলেন। এদিন তাঁরা আবার কলেজ ক্যাম্পাস তো দূরের কথা হস্টেলের মধ্যেই মদ বিক্রি করছেন।

এই বিষয়ে কলেজের অধ্যক্ষা মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা এই অভিযোগের প্রেক্ষিতে টিচারস কাউন্সিলের বৈঠক ডেকেছিলেন। সেখানে বিস্তারিত আলোচনা হলেও কোনেও সমাধান সূত্র না মেলায় তাঁরা সমস্ত অভিযোগ রাজ্য স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিচ্ছেন। সেখান থেকে যে নির্দেশ আসবে তাই মানা হবে।

আরও পড়ুন – ‘‘তুমি একা নও’’, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...