Sunday, April 12, 2026

সময় বাড়ল ইউনিফায়েড পেনশন স্কিমে আবেদনের

Date:

Share post:

রাজ্যে নিযুক্ত সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের জন্য কেন্দ্রের নতুন ইউনিফাইড পেনশন প্রকল্পে যোগদানের বিকল্প বেছে নেওয়ার সময়সীমা আরও দু’মাস বাড়াল রাজ্য অর্থ দফতর। ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত এব্যাপারে আবেদন করা যাবে বলে অর্থ দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আগে আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর ২০২৫। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা দফতর ও পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ)র সর্বশেষ নির্দেশ অনুসারে এই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ ক্যাডারের এআইএস অফিসাররা এখন ৩০ নভেম্বর পর্যন্ত ইউপিএস-এ যোগদানের আবেদন করতে পারবেন। আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠল মৎস্যজীবীদের

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...