Wednesday, June 24, 2026

৫ লক্ষ জনসংখ্যার কেপ ভার্দেও খেলবে ফুটবল বিশ্বকাপ, ভারতের প্রাপ্তি অন্তহীন অপেক্ষা

Date:

Share post:

বিশ্ব ফুটবলে নয়া ইতিহাস সৃষ্টি করল কেপ ভার্দে(Cape Verde )।আইসল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসাবে বিশ্বকাপের(FIFA World Cup 2026) টিকিট অর্জন করল আফ্রিকার এই দেশ। ১৯৭৫ সালে পর্তুগালের থেকে স্বাধীনতা পায় ৫ লক্ষ জনসংখ্যার দেশটি। কেপ ভার্দে আগামী বছর ফুটবল বিশ্বকাপে খেলবে,  ১৪৫ কোটি মানুষের দেশ ভারত কবে বিশ্বকাপ খেলা তো দূর, এশিয়া কাপে যোগ্যতা অর্জন করতেই হিমশিম খাচ্ছে।

আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশ কেপ ভার্দে।কিন্তু সাম্প্রতিক সময়ে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে এই দেশ বিশেষ করে ফুটবল মাঠে। ৩-০ গোলে ইসোয়াতিনিকে হারাতেই বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল। তাদের লিগে খেলে মাত্র ১২টি দল। ২০২৩-র আফ্রিকা কাপ অফ নেশনসে ঘানাকে হারিয়েছে, মিশরের সঙ্গে ড্র করেছিল। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে তাদের লড়াই থামে। এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার সুযোগ পেয়ে গেল কেপ ভার্দে।

কেপ ভার্দের যা লোকসংখ্যা কলকাতার কোনও একটি লোকসভা কেন্দ্রেও এর চেয়ে অনেক বেশি ভোটার থাকে। পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। ১৫০০ খ্রীষ্টাব্দের আশেপাশে পর্তুগিজরা এই দ্বীপ আবিষ্কার করে। স্বাধীনতার ৫০ বছরকে স্মরণীয় করে রাখল কেপ ভার্দে।

আরও পড়ুন :একাধিক রেকর্ড ভারতের, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় গিলদের অবস্থান জানুন

২০২৬ থেকে ৪৮ দেশের ফুটবল বিশ্বকাপ। অনেক নতুন দেশ এভাবেই সবাইকে চমকে দিয়ে জায়গা করে নেবে। স্বপ্ন ছোঁয়া তো দূর, স্বপ্নের কাছাকাছিও অন্তত কবে পৌঁছবে ভারত! এআইএফএফ ভিশন ২০৪৭-র গল্প শোনায়।  কিন্তু ক্রম তালিকায় আরও পিছিয়ে যায় ভারত। সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়ও আসে না। আসলে সঠিক পরিকল্পনা , বাস্তবায়নেই যে গলদ। ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা শুধুই প্রতিশ্রুতি দেন পরিকল্পনা করেন। কিন্তু বাস্তবে শুধুই শূন্যতা ও হতাশা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...