Wednesday, June 24, 2026

শিশুমৃত্যু ঘিরে অশান্তি, থামতে গিয়ে এগরায় আক্রান্ত পুলিশ

Date:

Share post:

শিশুমৃত্যু  ঘিরে গোলমাল থামতে গিয়ে আক্রান্ত পুলিশ (Police)। মঙ্গলবার, সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরায় (Agra, East Mednapur)। অশান্তি থামানোর চেষ্টা করায় এক কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, তাঁর উর্দিও ছিঁড়ে দেওয়া হয়।

এদিন ভোরে এগরা মহকুমা হাসপাতালে (Hospital) অসুস্থ শিশুকে নিয়ে যায় তার পরিবার। অভিযোগ, চিকিৎসার অবহেলায় শিশুটির মৃত্যু হয়। এই অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হয় শিশুর পরিবার। উত্তেজনা বাড়লে ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। তখন পুলিশের উপরেই চড়াও হন মৃত শিশুর আত্মীয়রা। অভিযোগ, চড় মারা হয় এক পুলিশকর্মীকে। তাঁর উর্দি ছিঁড়ে রাস্তায় ফেলে মারধর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল যায় এগরা (Agra, East Mednapur) থানার পুলিশ। আহত পুলিশকর্মীকে উদ্ধার করা হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শিশুমৃত্যুর ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...