Wednesday, March 25, 2026

হরিয়ানায় আত্মঘাতী আরও এক পুলিশকর্মী: দায়ী করলেন আত্মঘাতী IPS-কেই!

Date:

Share post:

পুলিশের হাত ধরে দুর্নীতির নতুন নতুন মোড়ক খুলছে হরিয়ানায়। জাতিগত অসম্মানের কারণ তুলে ধরে আইপিএস (IPS) আধিকারিকের আত্মঘাতী (suicide) হওয়ার ঘটনার এক সপ্তাহের মধ্যে আরও এক আত্মহত্যা নতুন মোড় ঘুরিয়ে দিল আইপিএস পূরণ কুমারের (Y Puran Kumar) আত্মহত্যার ঘটনায়। আত্মঘাতী আইপিএস-কেই কাঠগড়ায় তুলে আত্মঘাতী আরও এক পুলিশ কর্মী। তিনি আত্মঘাতী হওয়ার আগে যে ভিডিও পোস্ট করলেন তাতে দায়ী করলেন আইপিএস পূরণ কুমারকেই।

রোহতকের (Rohtak) একটি মাঠ নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী সন্দীপ কুমার নামে এক পুলিশ কর্মী। তিনি রোহতকের সাব ইন্সপেক্টর ছিলেন। সাইবার সেলে (cyber cell) কর্মরত ছিলেন সন্দীপ। আত্মহত্যা করার আগে তিনি একটি ভিডিও বার্তা দিয়ে গিয়েছেন। সেখানে প্রয়াত ওয়াই পূরণ কুমারকে ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত আধিকারিক বলে দাবি করেছেন তিনি।

হরিয়ানার পুলিশের (Haryana police) ডিজিকে জাতপাত নিয়ে অভিযুক্ত করে আত্মঘাতী হন আইপিএস পূরণ কুমার। এরপর বিভিন্ন রাজনৈতিক চাপানোতর শুরু হয়। ডিজিপি শত্রুজিৎ কপুরকে (Shatrujeet Kapur, DGP) অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবারই তার জায়গায় নতুন ডিজির পদে আসেন ওম প্রকাশ সিং।

এরপরই ঘটনায় নতুন মোড় মঙ্গলবার। আত্মঘাতী হওয়া পুলিশ কর্মী সন্দীপ কুমার ভিডিও বার্তায় (video message) দাবি করেন, মদ বিক্রি সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন আইপিএস পূরণ কুমার। তাঁর পোষা গুণ্ডাকে এক মদ ব্যবসায়ীর (liquor contractor) থেকে ২.৫ লক্ষ টাকা ঘুষ (bribe) নিতে দেখে ফেলেন সন্দীপ। এরপর থেকেই সন্দীপকে হুমকি দেওয়া শুরু করে ওই দুষ্কৃতী। এই ঘটনার পরেই জাতপাতের অভিযোগ তুলে আত্মঘাতী হন পূরণ। নিজের দুর্নীতি ও ঘুষের সত্য প্রকাশ্যে চলে আসতে পারে সন্দেহ করেই তিনি আত্মঘাতী হয়েছেন, দাবি সন্দীপের। সেই ঘটনাকে আড়াল করার জন্য জাতপাতের অভিযোগ সামনে আনেন তিনি।

আরও পড়ুন: বিজেপি ও সহযোগী রাজ্যে বেকারত্বের নজির: ১ লক্ষের বেশি স্কুলে মাত্র ১ শিক্ষক

তবে সন্দীপ কুমারের আত্মঘাতী হওয়ার ঘটনায় বিজেপি শাসিত হরিয়ানার পুলিশের দুর্নীতি একেবারে প্রকাশ্যে। ঠিক যেন ছোট কাপড় দিয়ে শরীর ঢাকার চেষ্টায় নওয়াব সাইনির (Nayab Sing Saini) প্রশাসন। একদিক ঢাকতে গেলে বেরিয়ে পড়ে আরেকদিক। সন্দীপ নিজের ভিডিও বার্তায় আবার দাবি করেন, তিনি সত্য়ের পথে ছিলেন। এটাই তাঁর অহংকার। সত্য প্রকাশ্যে আনার জন্য তিনি প্রাণ দিলেন।

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...