Sunday, March 1, 2026

পাহাড়ে ম্যানগ্রোভ-ভেটিভার চাষ! পাহাড়কে রক্ষা করতে সুস্থায়ী সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কংক্রিট নয়, প্রকৃতিকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার পাহাড়ে রিভিউ মিটিংয়ে তিনি বলেন, পাহাড়ে ঝড় ও বন্যার মতো দুর্যোগের স্থায়ী সমাধান করতে হলে ম্যানগ্রোভ এবং ভেটিভার মতো উদ্ভিদ লাগাতে হবে। সুন্দরবনের প্রাকৃতিক রক্ষা পদ্ধতির অনুকরণে পাহাড়ি নদী ও বাঁধ গড়ে তুলতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “প্রকৃতিকে ধ্বংস করলে প্রকৃতি ভয়ঙ্কর প্রতিশোধ নেয়। তাই এবার বিপর্যয় ঠেকাতে হবে প্রকৃতির দিয়েই। কংক্রিট নয়, পাহাড়কে রক্ষা করতে হবে প্রকৃতি দিয়ে।” তিনি আরও উল্লেখ করেন, গঙ্গাসাগরে যেভাবে পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগানো হয়েছে, উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকায় কেন তা সম্ভব হবে না।

ম্যানগ্রোভ সাধারণত লবণাক্ত মাটিতে জন্মায় এবং সমুদ্রতীরবর্তী উপকূলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। ভেটিভা গভীর শিকড়বিশিষ্ট ঘাস, যা মাটি ক্ষয় রোধে কার্যকর। মুখ্যমন্ত্রী মনে করছেন, এই উদ্ভিদগুলো পাহাড়ি অঞ্চলেও সমানভাবে কার্যকর হবে কি না তা পরীক্ষামূলকভাবে দেখা হবে। বিশেষজ্ঞরা বলছেন, কংক্রিটের স্থায়ী সমাধানের চেয়ে গাছ ও প্রকৃতি ব্যবহার করলে দীর্ঘমেয়াদে পাহাড়ের সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব।

আরও পড়ুন- ভোটার তালিকা আপডেটে বড় অগ্রগতি, তথ্যের মিল হয়েছে সাড়ে তিন কোটি ভোটারের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পশ্চিম এশিয়ায় মার্কিন আগ্রাসন: ‘নির্লজ্জ আগ্রাসন’ তোপ চিনের

আমেরিকা-ইজরায়েলের ( America- Israel) যৌথ ক্ষেপণাস্ত্র হামলাতে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-এর (Ayatullah K)। অন্যদিকে তেহেরানের...

ফের কাজের চাপে প্রাণ গেল বিএলও-র, শোকের ছায়া কামারহাটিতে

উত্তর ২৪ পরগনার কামারহাটির আনোয়ার বাগান এলাকায় কাজের অতিরিক্ত চাপের জেরে এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর অকালমৃত্যুকে ঘিরে...

যে ভাষায় আক্রমণ সেই ভাষাতেই উত্তর: তৃণমূলের ডিজিটাল কর্মীদের বার্তা নেতৃত্বের

সময়ের সঙ্গে বদলেছে রাজনীতির ভাষা। তেমনই বদলেছে রাজনীতির পথ চলার ধরণও। সেই পথে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের ডিজিটাল...

SIR-এ ১ কোটি ২৫ লক্ষ ভোটারের নাম বাদ! সরব দেশবাঁচাও গণমঞ্চ

নির্বাচন কমিশন (Election Commission of India) শনিবার বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। তাতে বাংলার প্রায় ১ কোটি...