Wednesday, March 25, 2026

দিল্লিতে দূষণের থাবা! রাজধানীর বাতাসের গুণগতমান নিয়ে চিন্তায় পরিবেশবিদরা

Date:

Share post:

দিওয়ালি আসতে এখনও কয়েকটা দিন সময় হাতে রয়েছে, তার আগে শীতের হিমেল পরশ দোলা দিয়ে গেছে দিল্লিতে (Delhi Weather)। ঋতু পরিবর্তনের এই মাহেন্দ্রক্ষণে রাজধানীতে ফিরেছে চেনা দুশ্চিন্তা। মঙ্গলবার দিল্লির বাতাসের গুণগতমান (AQI) ২১১ তে পৌছে গেছে যা যথেষ্ট ‘খারাপ’ পর্যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীত আসার আগেই তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দিল্লি ও এনসিআরে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-১ (GRAP 1) জারি করা হয়েছে।

দিল্লি-সহ গোটা উত্তর ভারত জুড়ে দূষণের প্রভাব শীতকালে কতটা মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় তার প্রমাণ মিলেছে ২০২৪-এ। গতবছর ধোঁয়াশার জেরে পরিবহণ ব্যবস্থার ওপর বড় প্রভাব পড়ে, এমনকি রেল ও বিমান পরিষেবাও যথেষ্ট ব্যাহত হয়েছিল। এবারও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। দিল্লির দূষণের অন্যতম বড় উৎস পরিবহণ। বর্ষাকালে দূষণের মাত্রা কম থাকলেও শীতের মরশুমে পরিস্থিতি বদলায়। এবারও সেই চেনা ছবি ফিরতে চলেছে বলে অনুমান। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্সে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...