Tuesday, June 2, 2026

শিল্ড ফাইনালের আগে শক্তিবৃদ্ধি ইস্টবেঙ্গল, অস্কারের হাতে বিকল্প বাড়ল

Date:

Share post:

আইএফএ শিল্ড ফাইনালের আগে শক্তিবৃদ্ধি করল ইস্টবেঙ্গল(Emami East Bengal FC )।  অবশেষে ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট চলে এসেছে হিরোশি ইবুসুকির(Hiroshi Ibusuki)। ফলে আসন্ন আইএফএ শিল্ড ফাইনালের আগে ইস্টবেঙ্গল দলে নথিভুক্ত হয়ে গেলেন জাপানি এই ফরোয়ার্ড।

গত সপ্তাহেই কলকাতায় চলে এসেছেন জাপানি ফুটবলার। অনুশীলনও শুরু করে দিয়েছেন ,  লাল হলুদ শিবিরে যোগ দিলেও প্রয়োজনীয় কাগজপত্র না আসায় মাঠে নামতে পারেননি। তবে শিল্ড ফাইনালের আগে হাতে বিকল্প বাড়ল অস্কারের।  জাপানি স্ট্রাইকার অনুশীলনেও বেশ ছন্দে আছেন।  গোল করেছেন অনুশীলনে। ফলে স্ট্রাইকিং  লাইনে শক্তিবৃদ্ধি হয়েছে হিরোশির আগমনে।

নামধারীর বিরুদ্ধে জিতে শিল্ড ফাইনালের যোগ্যতা অর্জন করলেও, কল্যাণীতে প্রথম ম্যাচ খেলতে হয়েছে ইস্টবেঙ্গলকে। যা নিয়ে প্রচন্ড বিরক্ত অস্কার। ফাইনালে ওঠার পর একরাশ ক্ষোভ উগরে দেন।

আরও পড়ুন:সদ্য পরিবারে এসেছে দ্বিতীয় সন্তান, অকাল প্রয়াণ ক্রোমার বাঙালি স্ত্রী পূজার

নামধারীর বিরুদ্ধে জয়ের পর অস্কার বলেন, ‘যে দল ২৯ বার ট্রফি জিতেছে, ৪১ বার ফাইনালে পৌঁছেছে, সেই দলের সঙ্গে এমন আচরণ কিছুতেই মানা যায় না। রেফারি যদি একটু কঠিন হাতে ম্যাচ পরিচালনা করতেন, তাহলে নামধারীর কয়েকজন ফুটবলারকে বাইরে যেতে হত। আমাদের ফুটবলারদের খুব বাজে ভাবে মেরেছে। শনিবার যুবভারতীতে শিল্ড ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছটায়।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...