Wednesday, March 25, 2026

তিনবার হামলা কপিলের ক্যাফেতে! দায় স্বীকার করে হুঁশিয়ারি বিষ্ণোই গ্যাংয়ের

Date:

Share post:

চার মাসে তিনবার। কানাডায় কৌতুকশিল্পী কপিল শর্মা-র(Kapil Sharma) ক্যাফেতে ফের চলল গুলি! সোশ্যাল মিডিয়ায় বুধবারের এই ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ধিলো আর কুলদীপ সিধু। এই দুই ব্যক্তিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত।

ক্যাফের সামনে বন্দুকবাজদের তাণ্ডবের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ক্যাফের সামনে এসে দাঁড়াচ্ছে একটি গাড়ি। কিছুক্ষণের পরে গাড়ির কাচ নামায় এক ব্যক্তি। তারপর হ্যান্ডগান নিয়ে নাগাড়ে গুলি চালাতে থাকে সে।

সূত্রের খবর, কমপক্ষে ছ’বার গুলি চালানো হয়। পরে সোশ্যাল মিডিয়ায় আম জনতাকে কাফে থেকে দূরে থাকার বার্তা দেয় দুই গ্যাংস্টার। গোল্ডিদের বার্তা, ‘আমরা কাপস কাফেতে হামলার দায় স্বীকার করছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। তবে যাদের সঙ্গে আছে তারা দূরে থাকুন। অবৈধ কাজ করিয়ে টাকা না দেওয়া ব্যক্তিদেরও সাবধান করা হচ্ছে।’

এর আগে গত জুলাই এবং অগাস্ট মাসে কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি চালানো হয়েছিল। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ক্যাফে ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কাপিল শর্মার ভারত ও বিদেশে নিরাপত্তা ব্যবস্থাও পুনর্বিবেচনা করা হচ্ছে।

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...