Monday, June 22, 2026

আজ শহর কলকাতার কালীপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দুর্গাপুজোর পর এবার কালী আরাধনায় (Kali puja) আনন্দে মেতে উঠতে তৈরি বাঙালি। আগামী সোমবার রাজ্য ছুড়ে পালিত হবে দীপাবলি (Diwali)। আজ থেকেই আলোর উৎসবের সূচনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে গিরিশ পার্কের ফাইভ স্টার ক্লাবের পুজোর উদ্বোধন করবেন তিনি। এর পর জানবাজার এবং পার্ক স্ট্রিট এলাকা-সহ বেশ কিছু পুজোর উদ্বোধনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ (North Bengal) থেকে বৃহস্পতিবারই কলকাতায় ফিরেছেন মমতা। মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতে প্রত্যেক বছর কালীপুজো হয়। পাশাপাশি শহর কলকাতার বেশ কয়েকটি বড় বড় পুজো মন্ডপের উদ্বোধন করেন তিনি। আজ বিকেল থেকেই সেই কর্মসূচি শুরু হচ্ছে বলে নবান্ন (Nabanna) সূত্রে জানা গেছে।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...