Monday, June 22, 2026

ভিন-ধর্মের যুগলকে গ্রেফতার মৌলিক অধিকারে হস্তক্ষেপ: ঐতিহাসিক রায় যোগীরাজ্যের আদালতের

Date:

Share post:

যুবক-যুবতী ভিন ধর্মের বলেই তাদের গ্রেফতার করা ‘বেআইনি’ বলে স্পষ্ট করে দিল যোগীরাজ্যের আদালত। ভিন ধর্মের যুগলকে গ্রেফতারিতে তাদের মৌলিক অধিকারে (fundamental rights) হস্তক্ষেপ বলে রায় এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court)। পুলিশের গ্রেফতার করে আনা যুগলকে সসম্মানে মুক্ত করার নির্দেশ দেয় বিচারপতি সলিল কুমার রাই ও বিচারপতি দিবেশ চন্দ্র সামন্তর বেঞ্চ। সেই সঙ্গে ওই দম্পতির (couple) নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়।

গত ১৫ অক্টোবর এলাহাবাদ হাইকোর্ট চত্বর থেকে নিরুদ্দেশ হয় যায় মুসলিম ধর্মাবলম্বী যুবক ও হিন্দু ধর্মাবলম্বী যুবতী। এরপরই যুবকের দাদা একটি হিবিস কর্পাস (Habeas Corpus) মামলা দায়ের করেন হাই কোর্টে। শুক্রবার সেই মামলা দায়ের হলে আদালত জানায় তারা জরুরি ভিত্তিতে ছুটির দিনেও এই মামলা শুনবে। শনিবার মামলার শুনানি হয়। এর আগেও আলিগড় (Aligarh) ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের তোলা হয় পুলিশের তরফে।

আরও পড়ুন: বেপরোয়া গতি, দুটি স্কুটিতে ধাক্কা মেরে কলেজ স্ট্রিটে উল্টে গেল গাড়ি!

শনিবার মামলার শুনানিতে যুবতী জানান তিনি প্রাপ্ত বয়স্ক। এবং সম্প্রতি যুবকের সঙ্গে তিনি বিয়ে করেছেন। এরপরই মামলার পর্যবেক্ষণে আদালত জানায় তদন্তকারী আধিকারিক (IO) এটাই প্রমাণ করতে ভুলে গেছেন যে যুবতী প্রাপ্ত বয়স্ক। সেই সঙ্গে তাঁরা বিবাহিত (married)। সেক্ষেত্রে তাঁদের আটকে রাখা তাঁদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ (fundamental rights) এবং বেআইনি (illegal)। এরপরই তাঁদের মুক্তির নির্দেশ দেয় যোগীরাজ্যের আদালত। যুবতী মামলাকারী অর্থাৎ যুবকের দাদার সঙ্গে ফিরে যেতে চাইলে তাঁদের দুজনকেই যুবকের পরিবারের সঙ্গে যেতে নির্দেশ দেওয়া হয়।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...