Wednesday, March 25, 2026

তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে ভারতের নজির, ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি জ্যোতির 

Date:

Share post:

বিশ্বের দু’নম্বর তিরন্দাজ ব্রিটেনের এলা গিবসনকে (Ella Gibson) হারিয়ে দিয়ে তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে (Archery World Cup Final 2025) কমপাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে গড়লেন নজির গড়লেন জ্যোতি সুরেখা ভেনম (Jyothi Surekha Vennam)। ১৫০–১৪৫ স্কোরে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনালের পদক জিতে নেন এশিয়ান গেমসজয়ী ভারতীয় তারকা।

২০২২ এবং ২০২৩ সালের দুই বিশ্বকাপে (Tlaxcala 2022 and Hermosillo 2023) প্রথম রাউন্ডেই থেমে যেতে হয়েছিল জ্যোতিকে। প্রথমে খানিকটা ভেঙে পড়লেও পরাজয় থেকে শিক্ষা নিয়ে নিজেকে তৈরি করে দীর্ঘ প্রতীক্ষার অবসানের দুরন্ত কামব্যাক ভারতীয় তীরন্দাজের।শনিবার মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে শুরু থেকেই ম্যাচটা একতরফা করে নেন জ্যোতি। প্রচন্ড আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যেকটা নিখুঁত শট তাঁকে ক্রমাগত জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তাই শেষ হাসিটাও তিনিই হাসলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই পদক জিতে ইতিহাস লিখলেন জ্যোতি সুরেখা ভেনম।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...