Monday, June 22, 2026

শনি-রবিতে বৃষ্টির পূর্বাভাস, কালীপুজো -ভাইফোঁটায় ঝলমলে আকাশ! 

Date:

Share post:

বর্ষা বিদায়ের বাতাসে হেমন্তের আমেজ। ভোর রাতের হিমেল স্পর্শ শীতের (Winter) হাতছানি বুঝিয়ে দিচ্ছে। কিন্তু বৃষ্টি কি সত্যিই ব্যাগ গুছিয়ে চলে যেতে পারলো নাকি এখনও বাংলার প্রতি রয়ে গেছে তার পিছুটান? অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই প্রশ্ন ওঠার কারণ অবশ্যই হাওয়া অফিসের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, শনি ও রবিবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন মেঘলা আকাশে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বর্ষণ চলবে। তবে সোমবার থেকে ফের পরিষ্কার আকাশের দেখা মিলবে।

দুর্গাপুজো কেটেছে বৃষ্টির আশঙ্কায়, দীপাবলিতেও (Diwali ) সেই একই কাঁটা থাকছে কিনা তা নিয়ে সংশয় ছিল বাঙালির। আবহবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহের গোড়া থেকে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কালী পুজো (Kali Puja)এবং ভাইফোঁটা (Bhai Fonta) দুদিনই উজ্জ্বল আকাশের দেখা মিলবে।পার্বত্য এলাকায় শনিবার হালকা কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...