Monday, June 22, 2026

গুজরাটে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু নদিয়ার পরিযায়ী শ্রমিকের 

Date:

Share post:

ভিনরাজ্যে রোজগারের সন্ধানে গিয়েছিলেন নদিয়ার এক যুবক। কিন্তু সেই শ্রমিকের ঘরে ফিরল শুধু তাঁর নিথর দেহ। গুজরাটে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা মশিয়ার বিশ্বাস। শনিবার সন্ধ্যায় তাঁর মৃতদেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে এল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা থানার মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের কুরুম বেরিয়াম এলাকার বাসিন্দা ছিলেন ৩১ বছরের মশিয়ার বিশ্বাস। পেশায় রাজমিস্ত্রি, কাজের খোঁজে দুই মাস আগে গুজরাটে গিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার, অর্থাৎ ১৬ অক্টোবর, নির্মীয়মাণ একটি বহুতলে কাজ করার সময় আচমকাই ছাদ থেকে পড়ে যান তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা হিসেবে ধরা হলেও, ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় সূত্রে খবর, গুজরাট পুলিশ ইতিমধ্যেই ঘটনাটি তদন্ত করে দেখছে।

শুক্রবার পরিবারের কাছে খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে হরিণঘাটায়। শনিবার সন্ধ্যায় গুজরাট থেকে মৃতদেহ এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মশিয়ার ছিলেন ওই পরিবারের অন্যতম উপার্জনকারী, ফলে তাঁর অকালমৃত্যুতে বিপাকে পড়েছে গোটা পরিবার। গ্রামবাসীদের কথায়, “দুই মাস আগে ভালোভাবে গিয়েছিল, আজ শুধু দেহটা ফিরল। এখন সংসার চলবে কীভাবে?” পরিবারের দাবি, ঘটনার সম্পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।

আরও পড়ুন – বিবাহিত হলেই শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার স্ত্রীর: দিল্লি হাই কোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...