Monday, June 22, 2026

ওড়িশার রাস্তায় পড়ে রক্তাক্ত ভিনরাজ্যের নাবালিকা! বেপাত্তা ধর্ষকরা

Date:

Share post:

মাত্র কিছু দিন পরপরই খবরের শীর্ষে আসে ওড়িশা, শুধুমাত্র নারী নির্যাতন-ধর্ষণের মতো ঘটনার কারণে। নারী নিরাপত্তা থেকে সাধারণ নিরাপত্তার বিষয়টি মোহন মাঝির ওড়িশায় কতটা নক্কারজনক তা স্পষ্ট হয়ে গেল রাজধানী ভুবনেশ্বরের (Bhubaneswar) রাস্তায় ধর্ষিতা নাবালিকা (minor) উদ্ধারের ঘটনায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে শুধুমাত্র জানা যায় নাবালিকা বিহারের বাসিন্দা। তবে আইসিইউ-তে চিকিৎসাধীন হওয়ায় ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি পুলিশের পক্ষে।

ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। আর সেই শহরের রাস্তায় শনিবার রাত ৮টা নাগাদ স্থানীয় রিক্সাচালকরা এক নাবালিকাকে পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে নাবালিকা অত্যন্ত যন্ত্রণায় কিছু জানাতে পারেনি স্থানীয়দের। তবে তাকে রক্তাক্ত দেখে সন্দেহ হওয়ায় হাসপাতালে যেতে সহযোগিতা করেন স্থানীয়রা। হাসপাতালে ভর্তি করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই দীর্ঘ সময় পর্যন্ত শহরের রাস্তায় কীভাবে ওই নাবালিকা এলো, তা নিয়ে কোনও খবর ছিল না ওড়িশা পুলিশের (Odisha police) কাছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নাবালিকার বয়স ১৬ বছর। যৌন নির্যাতনের পরে তার শারীরিক ও মানসিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে সে কোনও কথা বলার অবস্থাতেই নেই। নিজের বাড়ির বিহারে বলে সে জানাতে পারেনি। তবে কীভাবে সে ভুবনেশ্বরের (Bhubaneswar) শহরের রাস্তায় এলো তা জানাতে পারেনি। হাসপাতালে আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। ভুবনেশ্বরের ক্যাপিটাল হসপিটাল নাবালিকার ধর্ষণ (rape) নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ভুয়ো ডাক্তারের ছড়াছড়ি! মধ্যপ্রদেশে ভুল চিকিৎসায় শিশুমৃত্যুতে চাঞ্চল্য

হাসপাতাল থেকে তথ্য সংগ্রহের পরে ওড়িশা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা (suo moto case) শুরু করে। পকসো (POCSO) আইনে মামলা শুরু হয়েছে। যে ওড়িশার নেতা-বিধায়ক-মন্ত্রীরা বাংলার দুর্গাপুরের ঘটনায় বারবার বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছেন, তাঁদের কাউকে অবশ্য এই ভিন রাজ্যের নাবালিকার পাশে এসো দাঁড়াতে দেখা যায়নি। প্রতিবেশী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ওড়িশার বিজেপি সরকারের রাজধানীর নিরাপত্তা নিয়ে এই ঘটনা বড় প্রশ্ন তুলে দিলো। স্থানীয় বাসিন্দারা ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি। ফলে স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

Related articles

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...