Monday, June 22, 2026

জন্মদিনের প্রাক্কালে দেশজুড়ে ‘শাহরুখ ফিল্ম ফেস্টিভ্যাল’, বিশেষ উদ্যোগ পিভিআর আইনক্সের 

Date:

Share post:

বলিউড বাদশার জন্মদিনে আগাম উপহার, আগামী ৩১ অক্টোবর থেকে দেশজুড়ে শাহরুখ ম্যানিয়া। শুরু হতে চলেছে কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল (SRK special film festival)।

আগামী ২ নভেম্বর বলিউড বাদশার ৬০তম জন্মদিন (Shahrukh Khan 60th Birthday)। আর এই জন্মদিনটিকেই বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স (PVR-Inox)। দু সপ্তাহ ধরে দেশের ৩০টি শহরে বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে যেখানে শুধুই দেখানো হবে শাহরুখ খানের সিনেমা।

 

‘পদ্মশ্রী’ শাহরুখের জন্মদিন-স্পেশাল চলচ্চিত্র উৎসব নিয়ে ইতিমধ্যেই আবেগ-উন্মাদনা আর নস্টালজিয়ায় ভাসতে শুরু করেছেন অনুরাগীরা। প্রতিবছর পয়লা নভেম্বর সন্ধ্যা থেকেই মন্নতের (Mannat ) সামনে ভক্তদের ভিড় বুঝিয়ে দেয়, যে বছরের একাদশতম মাসের দ্বিতীয় দিনটি শাহরুখ-প্রেমীদের জন্য উৎসব উদযাপনের চেয়ে কিছু কম নয়। তবে মনে করা হচ্ছে শুরু হয়ে যাবে ৩১ অক্টোবর থেকেই। কারণ ওই দিন থেকেই শুরু জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার সিনেমা নিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা হচ্ছে। তালিকায় থাকছে ‘কভি হাঁ কভি না’, ‘দিল সে’, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দিল তো পাগল হ্যায় ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবি। সাম্প্রতিককালে শাহরুখ অভিনীত সিনেমাও দেখানো হবে বলে শোনা যাচ্ছে।

 

 

Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...