Monday, June 22, 2026

দীপাবলির আগেই রাঘবের ঘরে খুশির আলো, মা হলেন পরিণীতি 

Date:

Share post:

রবিবার পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। রাঘব ও পরিণীতি দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুখবরটি ভাগ করে নিয়েছেন। পোস্টে তাঁরা লেখেন, “আমাদের এর আগের জীবনটা ঠিক কিরকম ছিল, এখন আর মনে করতে পারছি না। আমাদের দুই বাহু ও হৃদয় এখন পূর্ণ। আগে আমরা একে অপরের জন্য ছিলাম, এখন আমাদের কাছে সবকিছু আছে।”

 

 

View this post on Instagram

 

A post shared by Raghav Chadha (@raghavchadha88)

এই মিষ্টি বার্তা ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার ঢল নামে নেটদুনিয়ায়। অনন্যা পাণ্ডে, কৃতী স্যানন, মণীশ মালহোত্রা-সহ একাধিক বলিউড তারকা নবদম্পতিকে শুভেচ্ছা জানান। গত আগস্টেই ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবির মাধ্যমে পরিণীতি জানিয়েছিলেন তাঁর মা হওয়ার খবর। কেকের উপরে লেখা ছিল—“১+১=৩”, সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, “আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

সন্তান জন্মের আগের দিনই স্বামীকে সঙ্গে নিয়ে মুম্বই ছেড়ে দিল্লি গিয়েছিলেন পরিণীতি। তখনই জল্পনা শুরু হয়, সম্ভবত সন্তান জন্মের সময় যাতে যত্নে কোনও ত্রুটি না হয়, সেই কারণেই দিল্লির পথে পাড়ি দিয়েছেন তাঁরা। এদিন সেই জল্পনাই সত্যি হল। বলিউডের নবদম্পতির জীবনে এল নতুন সূর্যোদয়—ছোট্ট পুত্রের আগমনে পরিণীতি ও রাঘবের ঘর ভরে উঠল আনন্দে।

আরও পড়ুন – পাশে কাজল, ‘কেষ্টদা জিন্দাবাদ’ শুনে মঞ্চে হেসে ফেললেন সাংসদ শতাব্দী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...