Monday, June 22, 2026

অগ্নিগর্ভ ইস্টবেঙ্গল, অস্কারের সঙ্গে মনোমালিন্যে পদত্যাগ গোলরক্ষক কোচের

Date:

Share post:

আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের  কাছে হারের পরই অগ্নিগর্ভ ইস্টবেঙ্গল শিবির।   ডার্বির পর কোচ অস্কার ব্রুঁজোর সঙ্গে প্রবল মনোমালিন্য হয় গোলরক্ষক কোচ অস্কার ব্রঁজোর। সুপার কাপের আগে পদত্যাগ করলেন ইস্টবেঙ্গেলের গোলরক্ষক কোচ সন্দীপ(Sandip Nandy)।

ইতিমধ্যেই সুপার কাপ খেলতে গোয়া খেলতে পৌঁছে গিয়েছে লাল হলুদ ব্রিগেড। সূত্রের খবর,  গোয়া ছেড়ে কলকাতায় ফিরছেন অপমানিত সন্দীপ। কোচ অস্কার ব্রুঁজোর সঙ্গে মনোমালিন্যের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন গোলরক্ষক কোচ।

ডার্বিতে টাইব্রেকারের সময় গোলরক্ষক গিলকে তুলে নিয়ে দেবজিতকে নামানোর পরামর্শ দেন সন্দীপই। কিন্তু টাইব্রেকারে পাঁচটি শটে একটাও রক্ষা করতে পারেননি দেবজিত।

জানা গিয়েছে , ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ অস্কার বলেছিলেন কোচিং স্টাফের কথামতো গিলের জায়গায় দেবজিতকে নামানোর সিদ্ধান্ত ভুল হয়েছিল তার।মনে করা হচ্ছে সেখান থেকেই শুরু মনোমালিন্যর,এবার দেখার শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট হস্তক্ষেপ করে বিষয়টি সামলাতে পারে কিনা।

সোমবার  সুপার কাপ খেলার জন্য ইস্টবেঙ্গল গোয়ায় গিয়েছে। কোচ অস্কারের সঙ্গে সন্দীপের কথা কাটাকাটি হয় গোয়ায় নামার পর।  সেখান থেকেই বিতর্কের যাবতীয় সূত্রপাত। ফাইনালে ইস্টবেঙ্গলের হারের নৈতিক দায়িত্ব নিজের কাঁধে নিয়ে অস্কারকে দুঃখ প্রকাশ করলেন সন্দীপ।

সূত্রের খবর, তিনি সন্দীপকে বলেন, ”তুমি এই কাজের যোগ্য নও। ইউ আর নট ক্যাপেবল।” সন্দীপকে সর্বসমক্ষে অপমান করে বসেন অস্কার। সন্দীপ এতেই প্রবল আহত হন। স্থির করে নেন ইস্টবেঙ্গলে তিনি আর কাজ করবেন না।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...