Wednesday, March 25, 2026

রানওয়ে থেকে পিছলে সমুদ্রে বিমান, ভোররাতে হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা!

Date:

Share post:

ভোর রাতে হংকং-এ ভয়াবহ দুর্ঘটনা। ভারতীয় সময় অনুসারে সকালের আলো ভোটার আগেই হংকং বিমানবন্দরের রানওয়ে থেকে হঠাৎ সমুদ্রে ছিটকে পড়ল একটি কার্গো বিমান। অবতরণের সময় ঘটা এই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর মিলেছে।বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে বোয়িং ৭৪৭ মালবাহী বিমানটি তুর্কি বিমান পরিবহন সংস্থা AirACT-এমিরেটস স্কাইকার্গোর উড়ান, ফ্লাইট নম্বর EK9788। এটি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাচ্ছিল। বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত হংকং বিমানবন্দরের উত্তর রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দুটি দিয়ে কাজ চলছে।হংকংয়ের অসামরিক বিমান চলাচল বিভাগ বিবৃতি দিয়ে জানিয়েছে বিমান সংস্থা এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত সকল আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতিকে নজর রাখা হচ্ছে।

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...