Monday, May 11, 2026

ন্যূনতম ব্যালান্স ছাড়াই সেভিংস অ্যাকাউন্ট! ঢালাও সুবিধা আনল রিজার্ভ ব্যাঙ্ক 

Date:

Share post:

গ্রাহকদের আরও ব্যাঙ্কমুখী করতে বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এবার থেকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম ব্যালান্স রাখার কোনও বাধ্যবাধকতা থাকছে না। পাশাপাশি চেকবই ও এটিএম কার্ডের সুবিধা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।

সম্প্রতি প্রকাশিত এক খসড়া বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গ্রাহকরা বিনা খরচে ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে পারবেন। এতদিন পর্যন্ত চেকবই পরিষেবার জন্য অতিরিক্ত খরচ দিতে হত গ্রাহকদের। নতুন নিয়ম অনুযায়ী, বছরে অন্তত ২৫ পাতার চেকবই মিলবে বিনা খরচে।

এটিএম কাম ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও বড় ছাড়ের ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন কার্ড ইস্যু বা নবীকরণের জন্য কোনও ফি দিতে হবে না গ্রাহকদের। এমনকি বাৎসরিক ফিও থাকবে না।

বেসিক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসে সর্বাধিক চারবার বিনা খরচে টাকা তোলা যাবে। তবে ইউপিআই, আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস, বা পয়েন্ট অব সেলে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন— এইসব ডিজিটাল লেনদেন ওই চারটির অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ অনলাইন পেমেন্ট ও ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রেও কোনও বাড়তি খরচ প্রযোজ্য নয়। এছাড়াও প্রতিটি গ্রাহককে বিনামূল্যে পাশবই পরিষেবা এবং মাসিক লেনদেনের বিবরণী দেওয়া হবে। কাগুজে নথি বা ইমেল— দুই মাধ্যমেই এই পরিষেবা পেতে পারবেন গ্রাহকরা।

ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে সাধারণ গ্রাহক থেকে শুরু করে স্বল্প আয়ের মানুষ— সকলে আরও বেশি করে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আসবেন। রিজার্ভ ব্যাঙ্কের এই উদ্যোগ তাই গ্রাহকবান্ধব সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – দীপাবলীর আলো ম্লান, চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা আসরানি 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...