Monday, June 22, 2026

কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর-হুমকি দিয়ে গ্রেফতার হোমগার্ড!

Date:

Share post:

সরকারি হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারকে (Junior Doctor) মারধরে গ্রেফতার হোমগার্ড। অভিযোগ, কালীপুজোর (Kali Pujo) সন্ধেয় আত্মীয়র চিকিৎসা করতে গিয়ে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারকে হেনস্থার অভিযোগ ওঠে উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে (Uluberia Traffic Guard) কর্মরত অস্থায়ী হোমগার্ড (Home Guard) শেখ বাবুলালের বিরুদ্ধে। এমনকী, হাসপাতালের বাইরে বেরলে মারধর-ধর্ষণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়। অভিযোগ পেয়ে রাতেই ওই হোমগার্ড-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কালীপুজোর সন্ধেয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাসপাতালে (Government Hospital) এক আত্মীয়াকে নিয়ে যান অভিযুক্ত শেখ বাবুলাল। সঙ্গে জনা দশেক লোক ছিলেন। রোগীর শারীরিক পরীক্ষার পরে রেস্টরুমে (Rest Room) ছিলেন ওই মহিলা জুনিয়র ডাক্তার (Junior Doctor)। অভিযোগ, সেইসময় রোগীকে ঠিকমতো না দেখার অভিযোগ তুলে সদলবলে তাঁর উপর চড়াও হন অস্থায়ী হোমগার্ড। তাঁর ঘাড়ে ঘুষি মেরে, হাত মুচকে দেওয়া হয়। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। রাস্তায় বেরোলে ওই মহিলা চিকিৎসককে মারধর এমনকী, ধর্ষণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

রাতেই উলুবেড়িয়া থানায় (Uluberia PS) লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে রাতেই অভিযুক্ত বাবুলালকে গ্রেফতার করে পুলিশ (Police)।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...