Tuesday, March 24, 2026

কাশ্মীর উপত্যকায় মাঝারি ভূমিকম্প, আতঙ্কে রাত জাগল উপত্যকা

Date:

Share post:

মঙ্গলবার গভীর রাতে ফের কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। রাত ১১টা ৪৬ মিনিটে মাঝারি তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে। হঠাৎ কম্পনে ঘুম ভাঙে বহু মানুষের। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে, আপাতত প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগরসহ উপত্যকার একাধিক জেলায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্ক ছড়ায় জনমনে। প্রশাসনের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত শুক্রবারও আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার প্রভাব পড়েছিল জম্মু ও কাশ্মীরের কিছু এলাকায়। সেই ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তান–তাজিকিস্তান সীমান্তের কাছে প্রায় ১০ কিলোমিটার গভীরে। বিকেল ৫টা ৪৫ মিনিটে হওয়া সেই কম্পনেও ক্ষয়ক্ষতির খবর না মিললেও, মানুষের মনে আতঙ্কের ছায়া ঘনিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী এলাকায় ধারাবাহিকভাবে ভূমিকম্পের ঘটনা ঘটছে। মাত্র গত মাসেই দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২,২০০ জন। পুরো গ্রাম মাটির নিচে তলিয়ে যায়, ভেঙে পড়ে অসংখ্য বাড়িঘর।

সেই স্মৃতি এখনও তাজা উপত্যকার মানুষের মনে। মঙ্গলবার রাতের কম্পন যেন ফের সেই ভয়াবহ দিনের স্মৃতি উসকে দিল কাশ্মীরে।

আরও পড়ুন – দুর্যোগের অন্ধকারে সম্প্রীতির আলো, দীপাবলিতে উত্তরবঙ্গে দুর্গতদের পাশে মিজানুররা 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...