Tuesday, March 24, 2026

নার্সারির বাচ্চাদের মতো প্রশ্ন করছে CBI! কড়া ভাষায় দুষলেন অভয়ার বাবা

Date:

Share post:

আর জি কর মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালের *R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় CBI তদন্তে একেবারেই সন্তুষ্ট নন মৃত তরুনীর বাবা-মা। মঙ্গলবার ‘স্বাধীনতা অসহায়’ নামে এক গানের অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবে সিবিআই-কে কড়া ভাষায় দুষলেন অভয়ার বাবা। তাঁর অভিযোগ সাপ্লিমেন্টরি চার্জশিটে (Chargsheet) নার্সারির বাচ্চাদের মতো প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন মেয়ের মৃত্যুর তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে অভয়ার বাবা বলেন, আদালতে বারবার তাঁরা সিবিআই তদন্তের প্রতি অসন্তোষের কথা জানিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চাটশিটে একবার বলেছে, সঞ্জয় রাই একাই অপরাধ করেছে। আবার বলেছে, সঞ্জয় তথ্য-প্রমাণ লোপাট করেছে। একই সঙ্গে বলেছে, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। অভয়ার বাবা প্রশ্ন তুলেছেন, একা কীকরে বৃহত্তর ষড়যন্ত্র করা যায়? তাহলে নয় সেই তথ্য ভুল, না হলে আরও কেউ আছে যাঁদের ধরতে পারছে না সিবিআই।

অসন্তোষের অভিযোগ নিয়ে দিল্লিতে (Delhi) সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছিলেন অভয়ার মা-বাবা। সেখানেও তাঁরা বিভিন্ন প্রশ্ন তোলেন, যার জবাব সিবিআই-এর কাছে ছিল না বলে অভিযোগ করেছেন অভয়ার বাবা। তিনি বলেন, তাঁদের সামনে সিবিআই ডিরেক্টর বলেছিলেন, যে এই মামলার তদন্ত ছেড়ে দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের এই মত আদালতে জানানোর কথা বলেন নভয়ার বাবা। এদিন সিবিআই-র কাজ না করা এবং তদন্তে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেন সন্তানহারা পিতা।

আরও পড়ুন – কাশ্মীর উপত্যকায় মাঝারি ভূমিকম্প, আতঙ্কে রাত জাগল উপত্যকা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...