Sunday, June 21, 2026

ওয়ালস হাসপাতাল থেকে সদ্যজাতকে চুরির কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করল পুলিশ, আটক মহিলা

Date:

Share post:

শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে (Shrirampur Wales Hospital) কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে চম্পট। পুলিশের (Police) তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই উদ্ধার শিশু। জালে মহিলা।

বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মী প্রসব যন্ত্রনা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এদিন সাড়ে এগারোটা নাগাদ তাঁর ছুটি হয়। বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক। অভিযোগ, সেই সময় এক মহিলা এসে বলেন তাঁরও নাতি হয়েছে। তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে। এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল (Hospital) থেকে পালিয়ে যান ওই মহিলা। খবর পেয়ে তৎপর হয় পুলিশ। সিসিটিভিতে (CCTV) দেখা যায় মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন।

খবর হাসপাতালে (Shrirampur Wales Hospital) পৌঁছান এসিপি, শ্রীরামপুর থানার আইসি-সহ চন্দনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় অভিযুক্ত মহিলা শিশুটিকে নিয়ে হাসপাতালের গেট থেকে বেরিয়ে যাচ্ছেন। শহরে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। শ্রীরামপুর নগার মোড়ে মহিলাকে আটক করে পুলিশ।

অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতককে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি পুলিশ। এই ভূমিকার প্রশংসা করেছেন শিশুটির পরিবারও। শ্রীরামপুর নগার মোড়ে শিশু-সহ মহিলাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে মহিল। শিশুটিকে নেয় পুলিশ। তবে এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে উঠছে।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...