Monday, June 22, 2026

বিজেপি রাজ্যে দীপাবলিতে ‘কার্বাইড’ ক্র্যাকার বন্দুক ব্যবহারের পর অন্ধত্বের শিকার ১৪ শিশু, হাসপাতালে একাধিক 

Date:

Share post:

এ বারের দীপাবলিতে সবথেকে বেশি বিক্রি হয়েছে ‘কার্বাইড গান’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই বাজির ভিডিয়ো। কিন্তু লাগামছাড়া এই বাজির ব্যবহারে মধ্যপ্রদেশের অন্তত ১২২ জন শিশু হাসপাতালে ভর্তি। এই বাজিকে ‘দেশি ফায়ার ক্র্যাকার গান’ বা ‘মিনি ক্যানন’-ও বলা হয়। চিকিৎসকরা মনে করছেন এই বাজি মোটেই আতশবাজি বা খেলনার আওতায় পড়েনা। এটি অত্যন্ত বিপজ্জনক একটি বিস্ফোরক যন্ত্র।

জানা গিয়েছে, ক্যালসিয়াম কার্বাইড অর্থাৎ, ফল পাকাতে যে রাসানিক ব্যবহার করা হয়, সেটা দিয়ে ছোট বিস্ফোরণ ঘটায় এই ‘গান’। সাধারণত প্লাস্টিক বা টিনের পাইপ দিয়ে এটি তৈরী হয়। এই পাইপের ভিতরেই রাসায়নিক বিক্রিয়া ঘটে। পাইপের ভিতরে খুব অল্প পরিমাণে ক্যালসিয়াম কার্বাইড রাখা হয়। এর সঙ্গে জল দিলেই তীব্র রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। তৈরি হয় অ্যাসিটিলিন গ্যাস (C2H2) । এই গ্যাস মারাত্মক পরিমান দাহ্য। পাইপের মধ্যে অ্যাসিটিলিন গ্যাস জমা হয়ে একটি ছোট ছিদ্র দিয়ে লাইটারের মাধ্যমে সেই গ্যাসে আগুনের ফুলকি দেওয়া হয়। অ্যাসিটিলিন গ্যাস আগুনের সাথে মিশলেই তীব্র বিস্ফোরণ হয়।

দেখা গিয়েছে, বিস্ফোরণের সময়ে পাইপটি ফেটে যায় বা পাইপের ভেতর থেকে ক্ষুদ্র ধাতব কণা, কার্বাইডের বাষ্প বাইরে বেরিয়ে আসে। এই টুকরোগুলি চোখ, মুখ ও শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত করে। শুধু প্রাপ্তবয়স্কদের নয়, শিশুদের চোখ ও মুখের গুরুতর ক্ষতি হতে পারে। স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঘটনাও ঘটেছে। এরপরেই কার্বাইড গান নিষিদ্ধ করার দাবি উঠেছে। উল্লেখ্য, দেশের প্রায় প্রতিটি রাজ্যে বিপুল পরিমানে বিক্রি হয়েছে এই বাজি। অনলাইনেও প্রচুর দামে বিক্রি হয়েছে কার্বাইড গান।

আরও পড়ুন – বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...