Wednesday, March 25, 2026

শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Date:

Share post:

দীর্ঘসময় ধরে বিতর্কের শিরোনামে থাকা কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দিরে পুজো দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। হেলিকপ্টার দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে বুধবার পুজো দেন তিনি। যার ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশেষ চার-চাকা গাড়িতে পাম্পা থেকে সন্নিধানম পর্যন্ত পাহাড়ি পথ পেরিয়ে মাথায় ইরুমুডিকেট্টু নিয়ে আয়াপ্পার দর্শন করেন মুর্মু। ১৯৭০-এর দশকে প্রাক্তন রাষ্ট্রপতি ভি ভি গিরি এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এবার দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে পুজো দিলেন দ্রৌপদী।

২০১৮ সালের আগে পর্যন্ত এই মন্দিরে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের এই মন্দিরে প্রবেশের অধিকার না দেওয়াকে অসাংবিধানিক আখ্যা দেয় দেশের শীর্ষ আদালত। এই রায়কে ধর্মীয় সংস্কৃতির বিরোধী বলে দাবি করেন অনেকে। বিতর্ক চরম আকার নেয়। সেই রেষ আপাতত স্তিমিত হলেও মহিলা রাষ্ট্রপতির শবরীমালা মন্দির দর্শন নতুন করে চর্চার শিরোনামে এসেছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...