Wednesday, March 25, 2026

বেঙ্গালুরুতে কলকাতার মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

Date:

Share post:

বেঙ্গালুরুতে ভাড়া বাড়িতে ঢুকে মহিলাকে গণধর্ষণের (Gangrape) অভিযোগ। টাকা ও মোবাইল ছিনতাই করে পালায় অভিযুক্তরা। নির্যাতিতা কলকাতার (Kolkata) বাসিন্দা বলে পুলিশ (Police) সূত্রে খবর। কর্মসূত্র তিনি বেঙ্গালুরুতে (Bangalore) একাই থাকতেন। ইতিমধ্যেই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে খবর, দেওয়ালির (Diwali) রাতে বেঙ্গালুরুর (Bangalore) গাঙ্গোনডানাহাল্লিতে নির্যাতিতার ভাড়াবাড়িতে ঢোকে পাঁচ অভিযুক্ত। মহিলাকে ভয় দেখিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এর পরে বাড়ি থেকে ২৫ হাজার টাকা নগদ ও দু’টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ (Police)। তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বেঙ্গালুরু (রুরাল) পুলিশ সুপার সিকে বাবা জানান, রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা ১৫-এর মধ্যে ঘটনাটি ঘটেছে। বিষয়টির গুরুত্ব বুঝে SP পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি বিশেষ দলও গঠিত হয়েছে। অভিযোগ তোকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তেরা নির্যাতিতার পূর্ব পরিচিত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...