Saturday, June 20, 2026

চিকিৎসক পরিচয় দিয়ে SSKM-এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, জালে অভিযুক্ত

Date:

Share post:

হাসপাতালে (Hospital) নাবালিকা (Minor Girl) রোগিণীকে চিকিৎসক পরিচয় দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police) সূত্রে খবর, সে আগে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গ্রুপ ডি পদে কর্মরত ছিল। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো (PACSO) আইনে মামলার রুজু হয়েছে।

বুধবার চিকিৎসার জন্য SSKM-এর বহির্বিভাগে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, ১৫ বছরের ওই কিশোরীকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অমিত মল্লিক (৩৪)। SSKM আউট পোস্ট থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পরেই ভবানীপুর থানা নিগৃহীতার সঙ্গে যোগাযোগ করে এবং তার বক্তব্য রেকর্ড করে। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বুধবার রাতেই ধাপা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বিএনএস ২০২৩ এর ৬৫(১) ধারার অধীনে, পকসো আইন, ২০১২-র ৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বাইপাস সংলগ্ন ধাপা এলাকার বাসিন্দা অমিত শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গ্রুপ ডি (Group D) কর্মী হিসেবে কর্মরত ছিল। বুধবার এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল অভিযুক্ত। নিজেকে ‘চিকিৎসক’ বলে পরিচয় দিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যায় সে। সেখানেই তাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে অন্যরা ছুটে এলে হাতেনাতে ধরা পড়ে অমিত। কীভাবে সে এসএসকেএম-এর বহির্ভাগ এগিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো সুযোগ পেল এখন সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...