Sunday, May 31, 2026

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: শীঘ্র খুলবে দুধিয়া সেতু, জানাচ্ছে প্রশাসন

Date:

Share post:

দুধিয়া-মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রশাসনের বরাত অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল পুনরায় শুরু হতে পারে। গত ৫ অক্টোবরের ভারী বর্ষণে বালাসন নদীর (Balasan river) জল বৃদ্ধি পেয়েছিল এবং দুধিয়ার (Dudhia) অংশে ভাঙন সৃষ্টি হয়েছিল। ফলে শিলিগুড়ি-মিরিক সড়ক কয়েক সপ্তাহ ধরে বন্ধ ছিল। এই সমস্যার কারণে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের অসুবিধায় পড়েন। স্থায়ী সেতু সংস্কারের কাজ এখনই সম্ভব না হওয়ায় প্রশাসন বিকল্প রাস্তার মাধ্যমে ছোট যানবাহনের চলাচলের ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ভেঙে যাওয়া সেতুর ধারে দাঁড়িয়ে প্রশাসনকে যাবতীয় নির্দেশ দিয়েছিলেন। তারপর প্রশাসনিক তৎপরতাও সেখানে তুঙ্গে।

গত ১৫ দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর ওপরে হিউমপাইপ (hume pipe) বসিয়ে বিকল্প পথ তৈরির কাজ জোরকদমে চলেছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবারের মধ্যে রাস্তার মূল অংশের কাজ প্রায় শেষ হবে। এরপর মাটি ফেলে রাস্তা শক্ত করা হবে এবং পরীক্ষামূলকভাবে ছোট যানবাহনের চলাচল শুরু করা হবে।

মিরিক পুরসভার (Mirik Municipality) প্রশাসক এল এন রাই জানান, দুধিয়ার (Dudhia) মাধ্যমে মিরিক ও শিলিগুড়ির যোগাযোগ দ্রুত স্বাভাবিক করা আমাদের প্রধান লক্ষ্য। আশা করছি, এক সপ্তাহের মধ্যেই এই বিকল্প সড়ক (alternative road) চালু করা সম্ভব হবে। বিদ্যুৎ বিভাগের পাইপলাইন ও অন্য ক্ষতিগ্রস্ত কাঠামোর কাজও সমান্তরালভাবে চলছে।

আরও পড়ুন: এসএসকেএমে নাবালিকার ‘শ্লীলতাহানি’র ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের

প্রায় ২২০ মিটার দৈর্ঘ্যের এই বিকল্প রাস্তা দিয়ে প্রথম পর্যায়ে ছোট গাড়ি চলাচল করবে। পরিস্থিতি দেখে বড় যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। কার্যত উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ ও বৈঠকে গিয়ে যেভাবে মানুষের সুবিধায় দুধিয়া সেতু নিয়ে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পথেই বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের পরিষেবার রাস্তা প্রস্তুত করছে স্থানীয় প্রশাসন।

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...