Sunday, June 21, 2026

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

Date:

Share post:

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)। টিম বাস নয়, অস্ট্রেলিয়ায়  ট্যাক্সিতে উঠে ঘুরতে বেরিয়ে গেলেন ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ এবং যশস্বী জয়সওয়াল। এমন তারকা তিন যাত্রী পেয়ে অবাক ক্যাব চালক।

কোনও ব্যক্তিগত গাড়ি নয়,  অ্যাডিলেডের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ট্যাক্সি চালকের গাড়িতে উঠলেন ভারতীয় দলের তিন  ক্রিকেটার। এমন যাত্রীদের পেয়ে কিছুটা চমকে যান তিনি। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

পিছনের এবং পাশের আসনে বসা যাত্রীদের বার বার দেখতে থাকেন চালক। বার বার দেখতে থাকেন তারকা যাত্রীদের। তিন ক্রিকেটারের সঙ্গে সৌজন্য সাক্ষাতও করেছেন অস্ট্রেলিয়ান ট্যাক্সি চালক। বিস্ময় কাটিয়ে যশস্বীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন।

অ্যাডিলেডেই শেষ ম্যাচ খেলতে নেমেছিলেম রোহিত শর্মা! বিরাট-রোহিতের অবসর জল্পনার মধ্যেই নয়া ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।  ভাইরাল হওয়া একটি ভিডিওতে ক্লিপটিতে দেখা যাচ্ছে গম্ভীর রোহিতের উদ্দেশ্যে, “এটাই তোমার শেষ ম্যাচ ছিল। সবাই এমনই ভেবেছিল। এবার তো দয়া করে একটা ছবি পোস্ট করো।”

রোহিত যা পারফরম্যান্স করেছেন অ্যাডিলেডে। তাতে আরও একটা লাইফ লাইন পেতে পারেন। কিন্তু দুই ম্যাচে ০ রানে আউট হওয়া বিরাটকে নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...