Saturday, June 20, 2026

পার্ক স্ট্রিটের হোটেলে রহস্যমৃত্যু, বক্স খাটে মিলল যুবকের পচাগলা দেহ

Date:

Share post:

শুক্রবার সকালে পার্ক স্ট্রিটের (Park Street in Kolkata) একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের পচাগলা দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হোটেল কর্মীরা ঘর থেকে অস্বাভাবিক দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পুলিশ গিয়ে বক্স খাটের ভিতর থেকে দেহটি উদ্ধার করে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত যুবক ও কয়েকজন সঙ্গী কিছুদিন আগে হোটেলের রুমে এসেছিল। সঙ্গীতা চলে গেলেও যুবক থেকে যান।কিন্তু বেশ কয়েকদিন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে হোটেলের বক্স খাটের মধ্যে থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। আরো পড়ুন: কারখানার শৌচালয়ে রক্তাক্ত দেহ, চাঞ্চল্য নরেন্দ্রপুরে

কলকাতা পুলিশের হোমিসাইড শাখা তদন্তে নেমেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে রিপোর্ট আসলে আসল কারণ প্রকাশ্যে আসবে। এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন যে, শহরের ব্যস্ত এই হোটেলে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ নয়।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...