Sunday, June 21, 2026

সর্দারজির পর পুলিশ-বাইকার! বিজ্ঞাপণের চরিত্রে সুপারহিট সৌরভ

Date:

Share post:

আবার দাদাগিরি মহারাজের। নিত্য নতুন লুকে চমক দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। কয়েকদিন আগে সর্দারজির লুকে দেখা গিয়েছিল তাঁকে, এবার আর্বিভূত হলেন পুলিশ অফিসার এবং বাইকারের চরিত্রে।

একটি বিজ্ঞাপণের চরিত্রে আরও দুটি ভিন্ন লুকে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে। সৌরভ মানেই চমক, অতীতে বার বার দেখা গিয়েছে বিজ্ঞাপণের জন্য  বিভিন্ন  চরিত্রে সাবলীল অভিনয় করতে। এবার  আরও দুই চরিত্রেও বাপি বাড়ি যা শট  হাঁকালেন মহারাজ।

প্রথমেই  পুলিশ অফিসারের চরিত্রটির কথায় আসা যাক। সেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে পুলিশের চরিত্রে রয়েছেন দাদা। চওড়া গোফে দাদাকে চেনা দায়।  তবে গোফ খুলতেই বোঝা গেল তিনি আর কেউ নন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এরপর সৌরভকে দেখা গেল একটি বাইকারের চরিত্রে। বয়সকে হেলায় হারিয়ে একজন যুবকের চরিত্রে ধার দিয়েছেন দাদা। শুধু তাই নয়, বাইক চালানোয় তিনি কতটা দক্ষ, সেটাও প্রমাণ করে দিয়েছেন সৌরভ।  সব মিলিয়ে দুই চরিত্রেই সুপার হিট সৌরভ।

এর আগে সর্দারজির ভূমিকায় অভিনয় করেন সৌরভ। মাথায় পাগড়ি, গাল ভর্তি দাড়ি, সৌরভকে রেখে চিনতেই পারেননি গাড়ি চালক। শুধু তাই নয় পাঞ্জাবি ভাষাটাও অনায়াসে রপ্ত করেছেন সৌরভ।

আরও পড়ুন :নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ১৭ বছর আগে। কিন্ত সময় যত এগিয়ছে ততই তাঁর ব্র্যান্ড ভ্যালুও বৃদ্ধি পেয়েছে।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...