Sunday, June 21, 2026

কুণালের মুখোমুখি হতে ভয়? আজই ডাবিংয়ে ছুটছেন মিঠুন

Date:

Share post:

একই স্টুডিওতে ডবিং করার কথা ছিল কর্পূর-এর শশাঙ্ক মল্লিকের চরিত্র অভিনয় করা কুণাল ঘোষ (Kunal Ghosh) আর প্রজাপতি টু-এর দেবের ‘বাবা’ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakroborty)। রবিবার, এই সূচি জেনেও দিন পিছোননি তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা কর্পূর-এর অভিনেতা কুণাল। কিন্তু সূত্রের খবর, এই কথা জানতে পেরে তড়িঘড়ি শনিবারই ডাবিংয়ে ছুটছেন জাত গোখরো।

নতুন দুটি বাংলা ছবির (Bengali Film) ডাবিং ((Dubbing) ঘিরে রবিবার একই স্টুডিওতে একই সময়ে দেখার সম্ভাবনা দেখা গিয়েছিল মিঠুন ও কুণালের। দক্ষিণ কলকাতার একটি ডাবিং স্টুডিওতে (Dubbing Studio) ওপর-নিচ দুটি ঘরে কাজ করার কথা ‘প্রজাপতি টু’ ও ‘কর্পূর’-এর। কিন্তু বসার জায়গা একটাই। লাঞ্চ ব্রেক হলেও সবাইকে একসঙ্গেই বসতে হয়। এদিকে মিঠুন ও কুণালের একদা সুসম্পর্ক এখন সাপে নেউলে অবস্থা। একজন বিজেপি (BJP), অন্যজন তৃণমূল। বিবৃতির লড়াই চলে। এখন দুতরফেই জল গড়িয়েছে মামলা অবধি। মিঠুনের উকিল বিকাশ সিংয়ের চিঠির কড়া উত্তর দিচ্ছেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty)। হাইকোর্টে মামলার শুনানি সামনেই। এই অবস্থায় দুজন সামনাসামনি পড়লে যদি তিক্ত বাদানুবাদ হয়, তাতে কাজের পরিবেশের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা দুই ফিল্ম কর্তৃপক্ষের।

এই পরিস্থিতিতে কর্পূরের পরিচালক অরিন্দম শীল (Arindom Shil) বিষয়টি কুণালকে জানান। কুণাল সফ জানিয়ে দেন তিনি সিডিউল বদলাবেন না। পরিচালককে তিনি বলেন, “মিঠুনদা অভিনেতা হিসেবে বড়। আমার আপত্তি ওঁর সুবিধাবাদী রাজনীতি নিয়ে। কিন্তু সেটা যাই হোক, এসব কারণে আমার প্রোগ্রাম আমি বদলাব না।“ ফলে কুণাল ডাবিং করতে যাবেনই।
আরও খবরকোয়েল- কৌশিকের ‘স্বার্থপর’ অভিনয়ে চোখ ভিজলো টলিপাড়ার

মিঠুন যাবেন না কি দিন বদল করা হবে-তা নিয়ে জল্পনার মধ্যেই সূত্রের খবর, শনিবারই তড়িঘড়ি ডাবিং করতে ছুটছেন মিঠুন। রাজনৈতিক মহলের মতে, কুণালের ভয়েই না কি মুখোমুখি দেখা হওয়া এড়াতে চাইছেন দেবের ‘বাবা’।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...