Saturday, June 20, 2026

কার্বাইড গান ফাটাতে গিয়ে এবার চোখ নষ্টের আশঙ্কা মালদহের কিশোর-তরুণদের

Date:

Share post:

কার্বাইড গান ফাটাতে গিয়ে এবার চোখ (Eye) নষ্টের আশঙ্কা মালদহে। কার্বাইড গান (Carbide Gun) ফাটাতে গিয়ে অন্তত ১০ জন কিশোর-তরুণ জখম। তাদের মধ্যে অনেকের দৃষ্টি হারানোর আশঙ্কা করছেন চিকিৎসকরা (Doctor)।

মালদহে (Maldah) গাজোলের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এক কিশোর শুক্রবার এক চক্ষু বিশেষজ্ঞর (Ophthalmologist) কাছে আসে। জানান, এক সহপাঠী কার্বাইড বন্দুক বানানোর সময় ভুলবশত কার্বাইডের অংশ তার চোখে লেগে যায়। এখন প্রবল অস্বস্তি চোখে। একই ভাবে আক্রান্ত হয়েছেন হবিবপুরের এক যুবকও। স্থানীয় যুবকের ছেলে কার্বাইড গানে আগুন ধরে যাওয়ায় তাতে হাত লেগে যায়। তার পরের থেকে ঝাপসা দেখেন তিনি।

জেলার এক চক্ষু বিশেষজ্ঞের কথায়, ক্যালসিয়াম কার্বাইড এবং জলের বিক্রিয়ায় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন তৈরি হয়। তার জেরে বিস্ফোরণ ঘটে। চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে। ফেটে বেরোনো ধাতব বা প্লাস্টিকের টুকরো চোখের রেটিনা পুড়িয়ে দেয়, যা অনেক সময় স্থায়ী ক্ষতি করে।

দীপাবলির আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘কার্বাইড গান’ (Carbide Gun) তৈরির ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে বাড়িতেই সেটা বানানোর চেষ্টা করে। ফলে তিন দিনে মধ্যপ্রদেশে ১২২-এরও বেশি শিশু জখম হয়েছে বলে সূত্রের খবর। সরাসরি চোখের ক্ষতি করছে এবং শিশুদের জন্য খুবই বিপদজনক।

কার্বাইড-ভিত্তিক এবং ইম্প্রোভাইজড বিস্ফোরক আতসবাজি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে চক্ষু বিশেষজ্ঞদের সংগঠন ‘অল ইন্ডিয়া অফথালমোলজিক্যাল সোসাইটি’। কেন্দ্র, রাজ্য এবং জেলা কর্তৃপক্ষের কাছে জরুরি আবেদন করেছে তারা।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...