Sunday, June 21, 2026

চক্রান্ত ব্যর্থ হবে বিরোধীদের, দক্ষিণ দিনাজপুরে ছয়টি আসনেই জিতবে তৃণমূল! বার্তা চন্দ্রিমার

Date:

Share post:

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের ছয়টি আসনই তৃণমূলের ঝুলিতে থাকবে, এমনটাই বললেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার বুনিয়াদপুরে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মিসভায় এই বার্তা দেন তিনি।

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিরোধীদের সব চক্রান্ত ব্যর্থ হবে। ভোটবাক্স দেখিয়ে রাজ্যবাসী আমাদের নেত্রীর পাশে থাকবে। যারা ভাবছেন উত্তরবঙ্গকে দখল করতে পারবেন, তাদের ধারনা ভুল। গত দুর্যোগে কেউ সাহায্য করেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি ত্রাণ বিলি করেছেন।” তিনি এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং নারীদের উন্নয়নে সরকারের পদক্ষেপের উদাহরণ দেন।

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম বলেন, “আগামী লড়াই কঠিন। সকলকে একত্রিত হয়ে এগোতে হবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য নানান প্রকল্প করেছেন, যা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভাবতেও পারেননি। যেখানে বিজেপি শাসিত রাজ্যে মহিলারা বঞ্চিত, সেখানে আমাদের নেত্রী তাদের জন্য কাজ করছেন। ২০২৬-এর লড়াইয়ে আমরা মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব।” কর্মিসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, সুভাষ ভাওয়াল, চিন্তামণি বিহা, অম্বরিশ সরকার, কমল সরকার প্রমুখ।

আরও পড়ুন- কেরল থেকে ফেরার পথে নিখোঁজ পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার ওড়িশায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...