Sunday, June 21, 2026

বাংলায় কাজ নেই? ছটপুজোর ভিড়ে বিহারগামী ট্রেনের ছবি দেখিয়ে বিজেপিকে তোপ দেবাংশুর

Date:

Share post:

ছটপুজোর মরসুমে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিহারগামী ট্রেনের সংখ্যা বাড়িয়েছে পূর্ব রেল। যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাঁদের গ্রামের বাড়িতে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যেই চালু করা হয়েছে অতিরিক্ত দূরপাল্লার ট্রেন। হাওড়া স্টেশনে তৈরি হয়েছে দুটি বিশেষ ক্যাম্প—যেখানে বসার ও টিকিট কাটার সুবিধা রাখা হয়েছে। তবে এই পদক্ষেপকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিহার বিধানসভা ভোটের আগে এটি কেন্দ্রীয় সরকারের এক “রাজনৈতিক কৌশল”। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এক সামাজিক মাধ্যমে লেখেন, “ছটপুজো উপলক্ষে বাংলা থেকে বিহারে যাওয়ার ভিড় বিজেপি নেতাদের চোখ খুলে দেওয়ার মতো। বিহারে যদি কাজ থাকত, তবে মানুষ বারবার বাংলায় আসতেন কেন? ২৫ বছরের শাসনেও বিজেপি বিহারে কর্মসংস্থান দিতে ব্যর্থ।”

রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ছট উপলক্ষে পূর্ব রেল ২০টি অতিরিক্ত দূরপাল্লার ট্রেন চালাচ্ছে। পাশাপাশি, হাওড়া স্টেশন প্রাঙ্গণে তৈরি করা হয়েছে অস্থায়ী হোল্ডিং এরিয়া, যাতে যাত্রীরা ভিড়ের মধ্যেও অপেক্ষা করতে পারেন স্বাচ্ছন্দ্যে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, “ছটের সময় যাত্রীর সংখ্যা বিপুল হয়। তাই প্রয়োজনে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা রাখা হচ্ছে। নিরাপত্তাও বাড়ানো হয়েছে।” যদিও রেল কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপ সম্পূর্ণ প্রশাসনিক। অন্যদিকে, বিরোধীদের বক্তব্য—বিহার ভোটের আগে রেলের এই উদ্যোগ নিছকই ভোটমুখী সদিচ্ছা। হাওড়া স্টেশন এখন তাই শুধু ট্রেনের গন্তব্য নয়, রাজনীতির কেন্দ্রবিন্দুও।

আরও পড়ুন – খারাপ মাঠে অনুশীলন, ডেম্পো ম্যাচের আগে চোট পেলেন বাগানের নির্ভরযোগ্য ফুটবলার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...