Sunday, June 21, 2026

পুলিশ পিটিয়ে এক রাতেই জামিন! বিজেপির ত্রিপুরায় রক্ষকের নিরাপত্তায় প্রশ্ন

Date:

Share post:

ওসি পিটিয়ে এক রাতেই জামিন অভিযুক্তদের! আইনশৃঙ্খলার এমনই বেহাল দশা বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় (BJP ruled state Tripura)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছিল ত্রিপুরার ওসি পিটানোর এক ভিডিও। ঘটনায় সাত জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাদের এক রাতের মধ্যেই জামিন দেওয়ায় বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। বিরোধীরা সরাসরি বিজেপি সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ। অভিযোগ ওঠে শিবুরঞ্জন দে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বক্স বন্ধ করে দেন। তার প্রতিবাদে রাস্তায় ফেলে ওসিকে কিল, চড়, লাথি, ঘুষি মারে ক্লাবের ছেলেরা। ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হলেও তাঁদের এক রাতেই জামিন হয় যায়। অভিযুক্তরা হলেন সুব্রত দেবনাথ (৪৫), লিটন দেবনাথ (৪০), আদিত্য দত্ত (৪৫), লিটন হাজারী (৪৫), অলক বনিক (৩৯), বিজয় বিশ্বাস (৩৯) এবং শ্রীভাষ সেন (৫২)। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৩২, ১১৭(২), ১২১(২), ৩২৪(২), ১৯১(২), এবং ৩(৫) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন: মদের আসরে বচসা, চেতলায় যুবকের গলায় ঢুকিয়ে দেওয়া হল লোহার রড! 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই সদস্য আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযুক্তদের এমন দ্রুত মুক্তি—তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে প্রশাসনিক মহল। বিরোধী দলগুলির অভিযোগ, বিজেপি শাসনে আইন-শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে।আ ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেছেন, “এই ঘটনার নিন্দা করার কোনও ভাষা নেই। পুলিশের উচিত পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা, যাতে ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিতে না পারে।”

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...