Tuesday, June 9, 2026

খুন করে দুর্ঘটনার গল্প! ইউপিএসসি পরীক্ষার্থী যুবক খুনে গ্রেফতার লিভ-ইন সঙ্গিনী ও প্রাক্তন প্রেমিক

Date:

Share post:

দিল্লিতে ইউপিএসসি পরীক্ষার্থী-যুবক খুনের ঘটনার তিন সপ্তাহ পর খুনের কিনারা করল পুলিশ। অভিযুক্ত তাঁর লিভ-ইন সঙ্গিনী অমৃতা চৌহান, প্রাক্তন প্রেমিক সুমিত কাশ্যপ এবং সুমিতের বন্ধু সন্দীপ কুমার। মঙ্গলবার তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩২ বছরের রামকেশ ও ফরেন্সিক বিভাগের ছাত্রী অমৃতা প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন এবং দিল্লির গান্ধী বিহারের একটি ফ্ল্যাটে একত্রবাস করতেন। তবে অমৃতার জীবনে ফের ফিরে আসে প্রাক্তন প্রেমিক সুমিত। সেই থেকেই রামকেশকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়।

জিজ্ঞাসাবাদে অমৃতা ও সুমিত দু’জনেই খুনের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। তাঁরা রামকেশকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালাতে এয়ার কন্ডিশনার বিস্ফোরণের নাটক সাজানো হয়। খুনের পর মৃতদেহে তেল, ঘি ও মদ ঢেলে আগুন ধরিয়ে দেন অমৃতা।

৫ অক্টোবরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই মুখোশধারী ব্যক্তি রাত ৩টে নাগাদ ওই ফ্ল্যাটে প্রবেশ করছেন এবং কিছু সময় পরে অমৃতাকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। সেই সূত্র ধরেই পুলিশ পৌঁছে যায় অভিযুক্তদের কাছে। তিনজনই উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। তদন্তকারীদের মতে, খুনের পেছনে প্রেম ও প্রতিহিংসার জটিল সম্পর্কই প্রধান কারণ। পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত গাড়ি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে, খুনের পরিকল্পনা কত দিন আগে থেকে করা হয়েছিল।

আরও পড়ুন- বৈশাখীকে চিঠি-বিতর্কে রাশ, নির্দেশে স্থগিতাদেশ উচ্চশিক্ষা দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...