Monday, March 23, 2026

লক্ষ্ণৌতে ট্রিপল ইঞ্জিন হাসপাতালে আগুন: বাজল না ফায়ার অ্যালার্ম!

Date:

Share post:

এবার আর ডবল ইঞ্জিন নয়। ট্রিপল ইঞ্জিন পরিকাঠামোয় আগুনের জেরে আতঙ্ক ছড়ালো। ধোঁয়ায় ভরল ক্রিটিকাল কেয়ার ইউনিট (CCU)। কোনওমতে বের করে আনা হল অত্যন্ত গুরুতর ২২ রোগীকে। লক্ষ্ণৌ (Lucknow) রেল হাসপাতালের (railway hospital) এই আগুনের ঘটনা স্পষ্ট করে দিল সাধারণ মানুষের করের টাকায় বিপুল খরচে উন্নত পরিকাঠামো প্রতিষ্ঠা করলেও আদতে কেন্দ্রের সরকার, উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রশাসন বা রেল প্রশাসন – কেউই আর তা রক্ষণাবেক্ষণ করে না। যার ফলে সম্পূর্ণ বৈদ্যুতিন ব্যবস্থা বিকল হয়ে গিয়ে বাজল না ফায়ার অ্যালার্মও (fire alarm)।

সোমবার ভোর ৫টা নাগাদ প্রথম লক্ষ্ণৌয়ের রেল হাসপাতালের সিসিটিভি (CCTV) সার্ভারের ঘরে ধোঁয়া দেখা যায়। সেখান থেকেই আগুন ছড়ায়। একতলার সার্ভার রুমের (server room) আগুন ছড়িয়ে পড়ে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (CCU)। সেই সময়ে সেখানে ২২ জন গুরুতর রোগী ছিলেন। দ্রুত তাঁদের স্ট্রেচার ও হুইলচেয়ারে করে বের করে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: দিল্লিতে উধাও নারী নিরাপত্তা: কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা!

সার্ভার রুমে বৈদ্যুতিন সরঞ্জাম ঠাসা থাকায় হাসপাতালের সামগ্রিক বৈদ্যুতিন ব্যবস্থায় আগুন লেগে যায়। সেই কারণেই বাজেনি ফায়ার অ্যালার্ম। বেশ কিছুক্ষণ পরে আলমবাগ ও হজরতগঞ্জ থেকে দুটি দমকলের গাড়ি (fire tender) এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তার আগেই যদিও হাসপাতালের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের (short circuit) কারণে আগুন লেগে থাকতে পারে। তবে কোনও রোগীর কোনও ক্ষতি হয়নি এই ঘটনায়, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...