Tuesday, June 9, 2026

আর জি করের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু! আত্মহত্যা নাকি বিষক্রিয়া?

Date:

Share post:

আর জি কর হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু! দমদমের (Dumdum) রেশ কাটতে না কাটতে শহরে আরও চিকিৎসকের মৃত্যু। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য (RG Kar Doctor Death)। তিনি ওই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ উত্তর ২৪ পরগণার বসিরহাটের (Basirhat) বাসিন্দা। কর্মসূত্রে তিনি মধ্যমগ্রামের শিশির কুঞ্জ এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে থাকতেন। রবিবার রাতে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
শুভজিতের সহ-চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলেন শুভজিত৷ রবিবার রাতে তিনি ৫৬টি ওষুধ খেয়েছিলেন। কেন একসঙ্গে এত ওষুধ খেয়েছিলেন তা এখনও জানা যায়নি। ওষুধের ওভারডোজের ফলে মৃত্যু হয়েছে বলে অনেকের ধারণা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে চিকিৎসকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ সোমবার বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে৷ আরও পড়ুন: নামী আবাসনে কুকুরের উপর অত্যাচারের প্রতিবাদ করে অপমানিত দেবশ্রী

জানা গিয়েছে, শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে ওই চিকিৎসকের যথেষ্ট সুনাম এবং আয় ছিল৷ আর জি কর হাসপাতাল ছাড়াও বেশ কিছু বেসরকারি ক্লিনিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ তার পরেও কেন তিনি অবসাদ কমানোর ওষুধ খাচ্ছিলেন। অতিরিক্ত কাজের চাপের ফলেই কি এই দুর্ঘটনা? তা নিয়ে জল্পনা চলছে সহকর্মীদের মধ্যে।
প্রসঙ্গত, মাত্র দু’দিন আগেই আর এক চিকিৎসক শালিনী দাসের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল। দমদমের বাসিন্দা শালিনী কাঁথি মহকুমা হাসপাতালে কর্মরত ছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পর আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ভাড়াবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...