Tuesday, June 9, 2026

বিজেপি আজন্মের মিথ্যাবাদী! স্কুলশিক্ষায় ধুইয়ে দিলেন ব্রাত্য

Date:

Share post:

রাজ্যে শিক্ষাক্ষেত্রে বিজেপির অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের এক্স হ্যান্ডেলে বিজেপিকে সরাসরি আক্রমণ করে তিনি লেখেন, “বিজেপি চিরন্তন মিথ্যাবাদী!”

বিজেপির অভিযোগের জবাব দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, গত দেড় দশকে পশ্চিমবঙ্গে এক হাজারেরও বেশি নতুন ও উন্নত স্কুল গড়ে তোলা হয়েছে। কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, বিবেকানন্দ মেধা-সহায়তা (SVM-CMS)–সহ একাধিক প্রকল্পের ফলে প্রাথমিক স্তরে পড়াশোনা ছেড়ে দেওয়ার হার এখন কার্যত শূন্য। তাঁর দাবি, শুধুমাত্র গত শিক্ষাবর্ষেই প্রায় ৫.৫ লক্ষ ছাত্রছাত্রী SVM-CMS প্রকল্পের সুবিধা পেয়েছে।

বিজেপি শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করে শিক্ষামন্ত্রী লেখেন,

১) UDISE কোড সরকারি ও বেসরকারি স্কুল উভয়কেই দেওয়া হয়। তাই সরকার ‘শূন্য ভর্তি’ স্কুলের সংখ্যা নিয়ন্ত্রণ করে না।
২) এক বছরে ভর্তি না হওয়া মানে ভবিষ্যতেও ছাত্র থাকবে না, এমন নয়। তাই স্কুল বন্ধের পথে হাঁটছে না রাজ্য সরকার।
৩) যেসব স্কুলে ছাত্র সংখ্যা কম, সেখানকার শিক্ষক-শিক্ষিকাদের স্থানীয়ভাবে অন্য স্কুলে পাঠানো হয়, যাতে শিক্ষার ব্যাঘাত না ঘটে।
৪) রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলের শিক্ষকদের বেতন সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়, ফলে দুর্নীতির কোনও প্রশ্নই ওঠে না।

শিক্ষামন্ত্রী পোস্টে মার্ক টোয়েনের উক্তি উদ্ধৃত করে বলেন— “Figures don’t lie but liars do figure!” অর্থাৎ, সংখ্যা মিথ্যা বলে না, কিন্তু মিথ্যাবাদীরা সংখ্যাকে বিকৃত করে মিথ্যে প্রচার চালায়।

আরও পড়ুন- প্রতারণা মোদি সরকারের! ১০০ দিনের গ্যারান্টি নেমেছে ৩১ দিনে, কটাক্ষ ডেরেকের

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...