Monday, March 23, 2026

ভগিনী নিবেদিতার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা-স্মরণে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ ভগিনী নিবেদিতার জন্মবার্ষিকী। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন,”ভগিনী নিবেদিতা’র জন্মবার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই মহীয়সী নারীকে যিনি স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা নিয়ে তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাংলার তথা ভারতের মানুষের সেবায়। বাঙালির জীবনে, ভারতীয় জনজীবনে এবং নারী জাগরণে তাঁর অবদান চিরস্মরণীয়।”

মুখ্যমন্ত্রী আরও জানান,”ভগিনী নিবেদিতা’র সেই অবদানকে স্বীকৃতি জানিয়ে কলকাতার আলিপুরে হেস্টিংস হাউসে আমরা যে জেনারেল ডিগ্রি কলেজ করেছি, আমি তার নাম রেখেছি ‘সিস্টার নিবেদিতা কলেজ’। তাঁর নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়-ও হয়েছে — তার পিছনেও রাজ্য সরকারের অনুমোদন ও সমর্থন আছে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে অবহেলিত ভগিনী নিবেদিতার স্মৃতিজড়িত দুটি বাড়ি – তাঁর বাগবাজারের কর্মকেন্দ্র ও দার্জিলিঙের যে বাড়িতে তিনি কিছুদিন ছিলেন সেই ‘রায় ভিলা’কে আমাদের সরকারই অধিগ্রহণ করে হেরিটেজ-সম্মত সংস্কারের ব্যবস্থা করেছে। দুটি বাড়িকেই আমরা রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সারদা মিশনের হাতে উপযুক্ত ব্যবহারের জন্য তুলে দিয়েছি। দুটি কেন্দ্রই এখন বহু মানুষের গন্তব্যস্থল। লন্ডনে ভগিনী নিবেদিতার স্মৃতিজড়িত বাড়িতে হেরিটেজ ব্লু প্লাক উন্মোচনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলাম আমি। তাঁর মানবতার আদর্শ আমাদের পাথেয় হয়ে থাক।”

আরও পড়ুন – লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি, টি২০ সিরিজে রানে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সূর্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...