Monday, March 23, 2026

ডবল ইঞ্জিন রাজ্যে লুকিয়ে আল কায়দা জঙ্গি! গ্রেফতার পুনে থেকে

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্যে নাশকতার সঙ্গে জড়িত জঙ্গিদের লুকিয়ে থাকার কাহিনী নতুন নয়। এবার ফের সেই তালিকায় মহারাষ্ট্রের (Maharashtra) পুনে। বিশ্বের অন্যতম নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে পুনে (Pune) থেকে এক তরুণকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস (Maharashtra ATS)। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আড়ালে গোপণে জঙ্গি তৈরির কারবার চালানোর অভিযোগে গ্রেফতার করা হল জুবের হঙ্গারগেকার নামের এক যুবককে। পুনে শহরের কোন্ধোয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (Unlawful Activities Prevention Act, 1967) ধারায় মামলা করা হয়েছে।

যুব সমাজকে মৌলবাদী করে তোলার কাজ চালাচ্ছিল জুবের, অভিযোগ মহারাষ্ট্র এটিএস-এর। গত মাস থেকে পুনে এটিএসের নজরদারিতে থাকা জুবের হঙ্গারগেকরকে গ্রেফতারের পরেই আদালতে হাজির করা হয়। বিশেষ ইউএপিএ (UAPA) আদালত তাকে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশ আদালতকে জানিয়েছে, হঙ্গারগেকরের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার এবং মহারাষ্ট্রের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশির সময় তারা অপরাধমূলক বেশ কিছু জিনিস উদ্ধার করেছে যা যুবকদের মৌলবাদে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

এর আগে মহারাষ্ট্র এটিএস ৯ অক্টোবর রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে যুক্ত নানা নথি, ইলেক্ট্রনিক দ্রব্য উদ্ধার করা হয়। অন্যদিকে, পুনে পুলিশ ২৭ অক্টোবর পুনে রেলওয়ে স্টেশনে চেন্নাই এক্সপ্রেস থেকে চার সন্দেহভাজনকে আটক করেছিল। সোমবার পুনে এটিএস অভিযান চালিয়ে দিল্লির সাদিক নগর থেকে মোঃ আদনান খান ওরফে আবু মুহারিব (১৯) এবং ভোপাল থেকে আদনান খান ওরফে আবু মোহাম্মদ (২০) কে ইসলামিক স্টেট-সম্পর্কিত একটি মামলায় গ্রেফতার করেছে। এই দুটি গ্রেফতার সাফ বুঝিয়ে দিচ্ছে যে আইএসের অনলাইন মৌলবাদ শাখা অত্যন্ত সক্রিয়।

আরও পড়ুন: ছত্তিশগড়ে বড় সাফল্য মাও-দমনে, আত্মসমর্পণ ২১ মাওবাদীর

গ্রেফতার হওয়া হঙ্গারগেকরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সে যুক্ত, তা জানার কাজ চালাচ্ছে এটিএস (Maharashtra ATS)। নাশকতার জাল কতদূর ছড়িয়ে রয়েছে, তা নিয়েও চালানো হচ্ছে তদন্ত। তবে সাম্প্রতিক তল্লাশি ও গ্রেফতারিতে ফের একবার প্রমাণিত ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে কীভাবে জাল বিছিয়ে রয়েছে সন্ত্রাসবাদীরা।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...