Tuesday, June 9, 2026

মাসাইমারায় যেতে ভাঙল বিমান! ১২ পর্যটকের মৃত্যুর আশঙ্কা

Date:

Share post:

কেনিয়ায় (Kenya) ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১২ জনের বিদেশি পর্যটকের মৃত্যুর আশঙ্কা! মঙ্গলবার সকালে বিমানটি কেনিয়ার দিয়ানি বিমানঘাঁটি থেকে মাসাইমারার উদ্দেশে রওনা দিয়েছিল। এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ বিমানটি দিয়ানি থেকে ৪০ কিলোমিটার দূরে কোয়ালে কাউন্টির সিম্বা গোলিনিতে ভেঙে পড়ে। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়। (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটির (KCAA) পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি ছিল সেসনা (Cessna) ধরনের। এটি দিয়ানি এয়ারস্ট্রিপ থেকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের উদ্দেশে রওনা দিয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায় এবং পরে দুর্গম পাহাড়ি ও বনাঞ্চল এলাকা থেকে জ্বলন্ত ধ্বংসাবশেষ উদ্ধার হয়। আরও পড়ুন: চন্দননগরে ভেঙে পড়ল সব থেকে বড় জগদ্ধাত্রী মণ্ডপ, আহত ৭

স্থানীয় জেলা কমিশনার স্টিফেন ওরিন্দে (Stephen Orinde) জানান, বিমানে থাকা সকলেই বিদেশি পর্যটক ছিলেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন, কিন্তু কারও জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...