Tuesday, June 9, 2026

পার্কস্ট্রিটে ধর্ষণকাণ্ডে জেল খাটা আসামির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

Date:

Share post:

পার্কস্ট্রিটে গণধর্ষণ (Park Street Rape case) কাণ্ডে দোষীসাব্যস্ত হয়ে ১০ বছর জেল খেটে এসে ফের শ্লীলতাহানির অভিযোগ! ১৩ বছর আগে পার্কস্ট্রিটে গণধর্ষণ কাণ্ডে সারা দেশ উত্তাল হয়েছিল। সেই মামলায় অন্যতম দোষীসাব্যস্ত নাসির খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ। রবিবার রাতে বিধাননগরে বাইপাসের পাশে এক নামকরা হোটেলে নাসির ও তাঁর এক সঙ্গী এক মহিলার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। মহিলার অভিযোগ, ঘটনার পর থেকে তাঁকে খুনেরও হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিধাননগর দক্ষিণ থানায় ওই মহিলা লিখিত অভিযোগপত্রে জানিয়েছেন, রবিবার রাতে ওই হোটেলে স্বামী ও বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। সেখানেই নাসির খান ও জুনায়েদ খান নামের কয়েকজন এসে হঠাৎ বচসা শুরু করেন। তারপর অভিযুক্তরা তাঁকে শীরিরিকভাবে হেনস্থা করেন এবং যৌন হেনস্থারও চেষ্টা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ১১৭(২), ১২৬(২), ৩(৫), ৩৫১(২) এবং ৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের নোটিস পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে। আরও পড়ুন: হাসিনার ফাঁসির সাজা হলে ‘ঘরে ঘরে আগুন জ্বলবে! হুমকি আওয়ামী লিগের

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পার্কস্ট্রিটে গণধর্ষণে নাম জড়িয়েছিল নাসির-সহ পাঁচ জনের। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ঘটনায় গ্রেফতার হন নাসির, রুমান খান এবং সুমিত বজাজ। ২০১৬ সালে ধরা পড়েন মূল অভিযুক্ত কাদের খান এবং আলি। ২০১৫ সালে পাঁচ জনই দোষী সাব্যস্ত হন। ১০ বছর পর ছাড়া পেয়ে ফের এক মহিলার শ্লীলতাহানিতে ফের নাম জড়াল সেই নাসিরেরই।

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...