Tuesday, May 12, 2026

SIR-এর আড়ালে বাংলায় NRC ষড়যন্ত্র: ব্রিগেডেই না কি মেগা সভা করে তীব্র প্রতিবাদ! জোর চর্চা তৃণমূলের অন্দরে

Date:

Share post:

পাখির চোখ ছাব্বিশের নির্বাচন। আর তার আগে বাংলায় SIR। তা নিয়ে সরব রাজ্যের শাসকদল তৃণমূল। সোমবার SIR ঘোষণার পরে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন থেকে বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নভেম্বর থেকে এস আই আর বিরোধী জোরদার প্রচারে নামছে তৃণমূল। প্রথমে ঠিক ছিল ২ বা ১২ নভেম্বর শহিদ মিনার ময়দানে হবে বড় সভা। কিন্তু সেসময় একটি ধর্মীয় অনুষ্ঠানের কারণে ওই এলাকা পাওয়া মুশকিল। ফলে বিকল্প হিসেবে আলোচনায় এসেছে ব্রিগেডেও। সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে দল। তবে প্রস্তুতি অনেকটাই এগিয়ে গিয়েছে। আগামী দু – চারদিনের মধ্যেই ঘোষণা হতে পারে দিনক্ষণ। বাংলায় এসআইআর-এর নাম এনআরসি করার ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন ও মোদি সরকার- তৃণমূল ভবন থেকে তোপ দাগেন অভিষেক। একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, বাংলায় এসআইআর-এর পরে একটা হলেও তৃণমূলের আসন বাড়বে। বিজেপি ৫০-এ নামবে।

তৃণমূল সূত্রে খবর, SIR বিরোধী মেগা সভা করবে রাজ্যের শাসকদল। প্রথমে কথা ছিল ২ বা ১২ নভেম্বর সেই সভা হবে শহিদ মিনারের সামনে। কিন্তু সেই সময় অন্য ধর্মীয় অনুষ্ঠান থাকায় সেই কর্মসূচি পিছনো হয়। সূত্রের খবর, এবার ব্রিগেডেই মেগা সভা করবে তৃণমূল। আর সেখান থেকে রাজ্যে SIR-এর আড়ালে NRC-র ষড়যন্ত্রের কথা বাংলার মানুষকে জানাবেন শাসকদলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন- ভোটে হেরে-আদালতে হেরে বাংলার উপর প্রতিশোধ! বিজেপিকে তুলোধনা অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...