Tuesday, June 9, 2026

স্টেট ব্যাঙ্কের শাখায় আগুন: দমকলের ৬ ইঞ্জিনের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণ

Date:

Share post:

সাত সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঢাকুরিয়া এলাকায়। স্টেট ব্যাঙ্কের ঢাকুরিয়া (Dhakuria) শাখার দফতরে আগুন লাগার ঘটনায় দমকল বাহিনীর দ্রুত তৎপরতায় বড়োসড়ো ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। প্রায় দু ঘন্টার চেষ্টায় সম্পূর্ণভাবে ব্যাঙ্কের একটি তলার মধ্যেই নিয়ন্ত্রণ করা গিয়েছে আগুনকে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, কোনও গুরুত্বপূর্ণ নথি (document) আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

বুধবার ভোর ৬টা নাগাদ স্টেট ব্যাঙ্কের (State Bank of India) ঢাকুরিয়া শাখায় আগুন লাগে। এই এলাকায় পাশাপাশি ব্যাঙ্কের দুটি দফতর রয়েছে। এই ব্যাঙ্কেরই একটি শাখার দ্বিতীয় তলায় (first floor) আগুন লাগার ঘটনা ঘটে। প্লাইউডের আসবাব (furniture) থাকায় আগুন সেই তলাতে দ্রুত ছড়ায়। তবে আগুন নেভাতে এক সঙ্গে দমকলের (fire brigade) ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দুপাশ থেকে আগুন নেভানোর পাশাপাশি নিচে থেকে কুলিংয়ের কাজও দ্রুত শুরু করা হয়।

দমকলের তৎপরতায় দ্বিতীয় তলা থেকে প্রথম তলায় (ground floor) আগুন ছড়ায়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণেও আসে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের লকার (locker) এবং গ্রাহকদের যাবতীয় গুরুত্বপূর্ণ সঞ্চয় ও নথি একতলায় থাকে। কিন্তু একতলায় আগুন না ছড়ানোয় সেইসব গুরুত্বপূর্ণ নথি একেবারেই নিরাপদ রয়েছে।

আরও পড়ুন: তমলুকে বৃষ্টিতে আলোক তোরন ভেঙে চাঞ্চল্য! তদন্তে পুলিশ, ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা 

শর্ট সার্কিট না অন্য কোনও কারণে এই আগুন ছড়িয়েছিল, তা সম্পূর্ণভাবে আগুন নেভার পর দমকলের তদন্তেই উঠে আসবে। তবে দ্বিতীয় তলায় ব্যাংকের আসবাবে আগুন লাগায় নিরাপদ গ্রাহকের নথি, দাবি দমকলের। অন্যদিকে আশেপাশে বেশ কয়েকটি বহুতল থাকায় বাসিন্দারা আগুনের আতঙ্কে ভুগছিলেন। কিন্তু দমকলের তৎপরতার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব হওয়ায় নিশ্চিন্ত স্থানীয় বাসিন্দারা।

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...