Thursday, June 11, 2026

ব্লু লাইন মেট্রোতে পুরনো গেট বদলানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Date:

Share post:

কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে (Blue Line) যাত্রীসুবিধা বাড়াতে পুরনো ও বিকল স্বয়ংক্রিয় গেট বদলে নতুন গেট বসানোর সিদ্ধান্ত মেট্রোর। মেট্রো সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে ব্লু লাইনের একাধিক স্টেশনে গেট খোলা-বন্ধ নিয়ে যাত্রীদের অভিযোগ বেড়েছিল। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, কাগজের টিকিটে থাকা কিউআর কোড স্ক্যান না হওয়ায় গেট খুলছে না। আবার স্মার্ট কার্ড ব্যবহার করলেও বহু গেট খুলছে না। এর ফলে পিক আওয়ারে প্ল্যাটফর্মে ভিড় জমে যাচ্ছিল। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১৩৩টি অটোমেটিক গেট ধাপে ধাপে বদলে দেওয়া হবে। আরও পড়ুন: মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে নদীতে ঝাঁপ, রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার

মেট্রো রেল কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, “পুরনো গেটগুলির যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না। অনেক গেটই ২০১১ সালে বসানো হয়েছিল। তাই মেরামতির বদলে সম্পূর্ণ নতুন গেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন গেট বসানোর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে সবচেয়ে ব্যস্ত স্টেশনগুলিতে গেট বদলের কাজ শুরু হবে। তবে বরানগর ও দক্ষিণেশ্বরের মতো তুলনামূলক নতুন স্টেশনগুলিতে বসানো হবে না।

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...