Thursday, June 11, 2026

মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে নদীতে ঝাঁপ, রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার

Date:

Share post:

ফের রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার। মৃত ছাত্র সোহম পাত্র (২০) মায়ের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফেরার সময় ঝাঁপ দেয় কংসাবতী নদীতে (Kangsabati river)। বুধবার সকালে মেদিনীপুরের কাঁসাই হল্ট সংলগ্ন নদী থেকে দেহ উদ্ধার করে রেল ও জেলা পুলিশ। সোহম বাঁকুড়ার বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

মঙ্গলবার বিকেলে সোহম তাঁর মায়ের সঙ্গে বাঁকুড়ার উদ্দেশে রওনা হয়েছিল। ট্রেন মেদিনীপুর স্টেশনে ঢোকার আগে তাঁর মা টয়লেটে গেলে ফিরে এসে আর ছেলেকে দেখতে পাননি। অনেক যাত্রীরা জানান সোহমকে ট্রেনের দরজার সামনে যেতে দেখেছেন। তারপর অনেক খোঁজাখুঁজির পরেও সোহমকে আর পাওয়া যায়নি। শেষে পুলিশের কাছে দারস্ত হন তাঁর মা। রাতেই রেল পুলিশ নদীতে তল্লাশি শুরু করলেও দেহ পায়নি। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা কাঁসাই হল্টের কাছে রেলব্রিজের নীচে নদীতে সোহমের দেহ ভাসতে দেখেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।সোহমের বাবা-মা জানিয়েছেন, পড়াশোনায় ভালো ছিল তাঁদের ছেলে। তৃতীয় বর্ষে ছিল। পুলিশের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা।

Related articles

প্রচণ্ড ঔদ্ধত্য! অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে মামলা ছাড়লেন কল্যাণ-সহ টিম

আপাতত তিন সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না- কলকাতা হাই কোর্টের এই নির্দেশে যখন কিছুটা স্বস্তিতে তৃণমূলের (TMC)...

নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে আলোচনা সম্ভাবনা

মাইক্রোফোন বিতর্ক পিছনে ফেলে এবার নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting) বাংলার মুখ্যমন্ত্রীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সময় বদলেছে, বদলেছে...

জেনে নিন বৃহস্পতিবার বাজারে পেট্রোল- ডিজেলের দামের হেরফের

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel price) নতুন দাম জারি করে সরকারি তেল বিপণন...

জেনে নিন লক্ষ্মীবারে সোনা-রুপোর দাম কত

আজ বৃহস্পতিবার, এইদিন অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে...