Saturday, March 21, 2026

সহকারী থেকে চিফ, নাইটদের কোচের হট সিটে ঘরের ছেলেই

Date:

Share post:

অবশেষে পড়ল সরকারি সিলমোহর। আসন্ন মরশুমের আইপিএলে(IPL 2026) কেকেআরের হেড কোচ হলেন অভিষেক নায়ার(Abhishek Nayar)। দীর্ঘ দিন ধরেই নাইটদের(KKR) কোচিং টিমের সদস্য অভিষেক। এবার তাঁকেই হেড কোচের হটসিটে বসালেন শাহরুখ-ভেঙ্কি মাইশোররা।

এর আগে নাইটদের দলের সহকারী কোচ হিসাবে কাজ করেছেন। এমনকি মাঝে ভারতীয় দলের সহকারী হিসাবেও কাজ করেছেন। এবার নায়ারকে হেড কোচ হিসাবে নিযোগ করার নিল কেকেআরের থিঙ্ক ট্যাঙ্ক।দলের এক কর্তা বলেছেন, কয়েক দিন আগে অভিষেক নায়ারকে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মরশুমের মাঝমাঝি সময় থেকে কেকেআরের সহকারী কোচ ছিলেন নায়ার।

গত মরশুমে খারাপ পারফরম্যান্সের পর চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেকেআর। ১৪ ম্যাচে মাত্র ৫ জয়ের পর প্লে–অফে ওঠা হয়নি।ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের একাধিক সিদ্ধান্ত ও স্ট্র্যাটেজি নিয়ে উঠছিল প্রশ্ন। তাই আগামী মরশুমে কামব্যাকের লক্ষ্যে কোচ বদলের পথে হাঁটল নাইটরা। সেই কারণেই কোচিং টিমে পরিবর্তন আনছেন ভেঙ্কি মাইশোররা। অভিষেকেই আস্থা রাখছেন শাহরুখরা।

কেকেআরের বার্তায় সিইও ভেঙ্কি মাইশোর লিখেছেন, ‘‘২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অংশ। মাঠের ভিতরে এবং বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি সব সময় সাহায্য করে গিয়েছে। ওর ক্রিকেটবোধ এবং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। আমাদের প্রধান কোচ হিসাবে ও দায়িত্ব নিচ্ছে, এটা ভেবে আমরা উত্তেজিত। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।’’

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...